Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাজনের মেলায় নিম্নবর্ণের লোকজনকে সন্ন্যাসী হতে বাধা! বড় নির্দেশ হাইকোর্টের

এই মামলায় আগের দিন পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছিল হাইকোর্ট। বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, "সভ্য দেশে এরকম নিয়ম কীভাবে হতে পারে? পুলিশ কী করছে?"

গাজনের মেলায় নিম্নবর্ণের লোকজনকে সন্ন্যাসী হতে বাধা! বড় নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 March 2025 19:44

দ্য ওয়াল ব্যুরো: ফি-বছরই চৈত্র মাসের শেষ সপ্তাহ অর্থাৎ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে বৈশাখের প্রথম দিন পর্যন্ত চলে গাজনের মেলা (Nadia Gajan Mela)।

নদিয়ার এমনই একটি গাজনের মেলায় নিম্নবর্ণের লোকজনকে গাজনের সন্ন্যাসী হতে উচ্চবর্ণের লোকজন বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছিল। এবিষয়ে আগের দিনই পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court )। এবার এ নিয়ে বড় নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আদালত জানিয়েছে, গাজনের মেলাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর  ঘটনা না ঘটে, সেদিকে নজরদারি করবেন নদিয়ার জেলা বিচারক। মেলার পরিস্থিতি ঠিক আছে কিনা,  প্রত্যেক তিন দিন অন্তর জেলা বিচারকের কাছে রিপোর্ট দেবেন স্থানীয় থানার ওসি। এমনকী এর মধ্যে যদি ফের মেলা ঘিরে কোনও সমস্যা তৈরি হয়, তাহলে সরাসরি জেলা বিচারকের কাছে অভিযোগ জানাতে পারবেন তাঁরা।

আদালতে এদিন মামলাকারীরা জানিয়েছিলেন, গাজনের মেলার জন্য শিবমন্দিরে থাকতে হয় সন্ন্যাসীদের। কিন্তু এবারেই নিম্নবর্ণের লোকেদের মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এমনটা নয়। এর আগে ২০২২ সালে সালিশি সভা বসিয়ে তাদের হুমকি দেওয়া হয়েছিল যে, মন্দিরে প্রবেশ করলে তাদের সামাজিকভাবে বয়কট করা হবে। সে সময় স্থানীয় পঞ্চায়েতের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করা হয়েছিল। তারপরও একই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ।

এই মামলায় আগের দিন পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছিল হাইকোর্ট। বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, "সভ্য দেশে এরকম নিয়ম কীভাবে হতে পারে? পুলিশ কী করছে?"


```