Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দৃশ্য দূষণ রুখতে সময় বেঁধে দিল পুরসভা! আর ওভারহেড দিয়ে কেবলের তার নিয়ে যাওয়া যাবে না

শহরের যত্রতত্র কেবল তার ফেলে রাখা নিয়ে এবার বড় পদক্ষেপ করল কলকাতা পুরসভা। শহরের ছোট, বড় সমস্ত কেবল অপারেটরদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল পুরসভা।

দৃশ্য দূষণ রুখতে সময় বেঁধে দিল পুরসভা! আর ওভারহেড দিয়ে কেবলের তার নিয়ে যাওয়া যাবে না

ফাইল ছবি।

শেষ আপডেট: 30 January 2025 18:14

দ্য ওয়াল ব্যুরো: শহরের যত্রতত্র কেবল তার ফেলে রাখা নিয়ে এবার বড় পদক্ষেপ করল কলকাতা পুরসভা। শহরের ছোট, বড় সমস্ত কেবল অপারেটরদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল পুরসভা।

পুরসভার আলো ও বিদ্যুৎ বিভাগের মেয়র পরিষদ সন্দীপরঞ্জন বক্সী জানান, আগামী ১০ দিনের মধ্যে ওভারহেড দিয়ে কেবলের তার নিয়ে যাওয়ার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তারমধ্যে কাজ না করলে ভবিষ্যতে আর ওভারহেড দিয়ে কেবলের তার নিয়ে যেতে দেওয়া হবে না। তারপরও যত্রতত্র কেবল তার ফেলে রাখলে পুলিশ পদক্ষেপ করবে।

জানা যাচ্ছে, বুধবার এ বিষয়ে কেবল অপারেটরদের সঙ্গে বৈঠক করেন পুরকর্তারা। সেখানে পুরসভার তরফে স্পষ্ট করে জানানো হয়, আগামী ১০ দিন ওভারহেড দিয়ে কেবলের তার লাগানোর কাজ করতে পারবেন কেবল অপারেটরা। তারপর আর শহরের কোথাও ওভারহেড দিয়ে কেবলের তার নিয়ে যেতে দেওয়া হবে না।

সন্দীপবাবু জানান, যত্রতত্র কেবলের তার যেভাবে রয়েছে তাতে দৃশ্যদূষণও বাড়ছে। এ বিষয়ে বারংবার বলেও সমস্যার সুরাহা না হওয়ায় এবার সময়সীমা বেঁধে দেওয়া হল। এরপরও কথা না শুনলে পুলিশ ডেকে পদক্ষেপ করা হবে। যদিও এ ব্যাপারে কেবল অপারেটরদের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```