Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ ইকুইটিতে বিনিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, জানালেন নির্মলা

দ্য ওয়াল ব্যুরো : ইয়েস ব্যাঙ্কের পুনরুজ্জীবনে নির্দিষ্ট প্রস্তাব দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, সেই প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাঁর কথায়, "রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাবমতো স্টেট ব্যাঙ

ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ ইকুইটিতে বিনিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, জানালেন নির্মলা

শেষ আপডেট: 13 March 2020 12:10

দ্য ওয়াল ব্যুরো : ইয়েস ব্যাঙ্কের পুনরুজ্জীবনে নির্দিষ্ট প্রস্তাব দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, সেই প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাঁর কথায়, "রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাবমতো স্টেট ব্যাঙ্ক আগামী দিনে ইয়েস ব্যাঙ্কের ইকুইটিতে ৪৯ শতাংশ বিনিয়োগ করবে। অন্যান্য বিনিয়োগকারীদেরও আহ্বান জানানো হচ্ছে।" এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে বসে। তার পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। ইয়েস ব্যাঙ্কের পুনরুজ্জীবনে আরবিআই যে প্রস্তাব দিয়েছে, তাতে ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ শেয়ারের মালিক হবে স্টেট ব্যাঙ্ক। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আগামী তিন বছর ইয়েস ব্যাঙ্কের ২৬ শতাংশ হোল্ডিং নিজের হাতে রাখবে। ইয়েস ব্যাঙ্কের কোনও কর্মীকেই ছাঁটাই করবে না। আরবিআই কিছুদিন আগে ইয়েস ব্যাঙ্ক থেকে একসঙ্গে ৫০ হাজার টাকার বেশি তোলা নিষিদ্ধ করে দিয়েছে। অর্থমন্ত্রী বলেন, ইয়েস ব্যাঙ্কের পুনরুজ্জীবন নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। তারপর তৃতীয় কাজের দিনে সন্ধ্যা ছ'টায় উঠে যাবে নিষেধাজ্ঞা। তার সাত দিন পরে খালি করে দেওয়া হবে অ্যাডমিনিস্ট্রেটরের অফিস। তৈরি হবে নতুন বোর্ড। এদিন জানা যায়, ইয়েস ব্যাঙ্কের ইকুইটিতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। প্রতিটি ১০ টাকা দরে ওই ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্কের ১০০ কোটি ইকুইটি শেয়ার কিনবে। সম্পত্তির বিচারে দেশের সবচেয়ে বড় ঋণদাতা ব্যাঙ্ক এসবিআই বৃহস্পতিবার জানিয়েছে, তারা ইয়েস ব্যাঙ্কের ৭২৫ কোটি শেয়ার কিনবে। তার প্রতিটির দাম ১০ টাকা। বেশ কিছুদিন ধরে ইয়েস ব্যাঙ্কে আর্থিক সংকট চলছিল। দেশের পঞ্চম বৃহত্তম বেসরকারি ঋণদাতা ওই ব্যাঙ্কের ওপরে গত সপ্তাহে আরবিআই নিষেধাজ্ঞা জারি করে। ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর রানা কাপুর টাকা তছরুপের দায়ে গ্রেফতার হন। ইয়েস ব্যাঙ্কের এই সংকট নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন বিরোধীরা। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম প্রশ্ন তুলেছেন, ইয়েস ব্যাঙ্কের এই ভরাডুবির জন্য রিজার্ভ ব্যাঙ্ক বা সরকারের কেউ কি দায়ী নয়? ইয়েস ব্যাঙ্কের পুনরুজ্জীবনের জন্য ইয়েস ব্যাঙ্ক যে পরিকল্পনা করেছে, তাও আজগুবি বলে উড়িয়ে দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর কথায়, “ইয়েস ব্যাঙ্কের জন্য স্টেট ব্যাঙ্ক যে প্রস্তাব নিয়েছে, তা আজগুবি। কারণ ইয়েস ব্যাঙ্কের মোট মূল্য এখন শূন্য। স্টেট ব্যাঙ্ক এখন ইয়েস ব্যাঙ্কের আমানতকারীদের নিশ্চয়তা দিক, তাদের টাকা খোয়া যাবে না।” পরে তিনি বলেন, ইয়েস ব্যাঙ্ককে বাঁচানোর জন্য স্টেট ব্যাঙ্কের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করার দরকার নেই। এর পরে তিনি প্রশ্ন তোলেন, ইয়েস ব্যাঙ্কের অনাদায়ী ঋণের পরিমাণ যে এত বেড়ে উঠছে, কেউ খেয়াল করেনি কেন? নির্দিষ্ট হিসাব দিয়ে তিনি বলেন, “২০০৪ সালে ইয়েস ব্যাঙ্কের অনাদায়ী ঋণ ছিল ৫৫ হাজার কোটি টাকা। ২০১৯ সালের মার্চে সেই অনাদায়ী ঋণের পরিমাণ ২ লক্ষ ৪১ হাজার টাকা দাঁড়াল কী করে?” চিদম্বরমের মতে, ম্যানেজমেন্টের ভুল এবং নজরদারির অভাব, দু’টি কারণেই ইয়েস ব্যাঙ্কের এই অবস্থা হয়েছে।

```