Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে হাজার পড়ুয়ার বিরুদ্ধে মামলা দায়ের, থমথমে কলেজ চত্বর

দ্য ওয়াল ব্যুরো: কলেজ চত্বরে হিংসাত্মক কার্যকলাপ, পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০০০ পড়ুয়ার বিরুদ্ধে। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবা

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে হাজার পড়ুয়ার বিরুদ্ধে মামলা দায়ের, থমথমে কলেজ চত্বর

শেষ আপডেট: 27 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কলেজ চত্বরে হিংসাত্মক কার্যকলাপ, পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০০০ পড়ুয়ার বিরুদ্ধে। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়েছিল বিশ্ববিদ্যালয় চত্বর। গত ১৫ ডিসেম্বর অশান্তি চরমে ওঠে। আটক করা হয় কয়েক হাজার বিক্ষোভকারী পড়ুয়াকে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জীর (এনআরসি) বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বলেছিল আলিগড় মুসলিম বিদ্যালয়ে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে গর্জে ওঠেন আলিগড়ের পড়ুয়ারা। বিক্ষোভকারী পড়ুয়া ও পুলিশের খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ চত্বর। বিশ্ববিদ্যালয়ের গেটে জমায়েত হওয়া কয়েকশো প্রতিবাদী ছাত্রের উপর লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসও। চালানো হয় জলকামান। আলিগড়ের এসএসপি আকাশ কুলহারি জানিয়েছেন, হিংসা ছড়ানোর অভিযোগে প্রায় ১০ হাজার পড়ুয়াকে আটক করে পুলিশ। এফআইআর দায়ের হয়েছে তাঁদের মধ্যে হাজার জনের বিরুদ্ধে। গত ২৪ ডিসেম্বর এই বিক্ষোভকারী পড়ুয়াদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, কর্তব্যরত পুলিশকর্মীদের গায়ে হাত তোলা, অহেতুক হিংসা ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করে কম্যান্ডান্ট ১০৪ ব্যাটেলিয়ন। অভিযোগ, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের গেটে মানবশৃঙ্খল করে এই পড়ুয়ারা ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করছিল। বাকি পড়ুয়াদের অশান্তি ছড়াতে তারাই উৎসাহিত করে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথরও ছোড়ে ওই পড়ুয়ারা। গত সপ্তাহেই একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছিল, আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অধ্যাপক, অশিক্ষক কর্মচারী সকলে মিলে এক দীর্ঘ মানববন্ধন করে প্রতিবাদ জানাচ্ছেন ক্যাবের বিরুদ্ধে। শান্তিপূর্ণ প্রতিবাদ ২৪ ঘণ্টার মধ্যেই বদলে যায় সহিংস আন্দোলনে। উত্তরপ্রদেশের পুলিশ সুপার ওপি সিং বলেছেন, গত সপ্তাহেই ১২০০ ছাত্রছাত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছিল ওই পড়ুয়ারা। তাতে গুরুতর জখম হন দশজন পুলিশকর্মী।

```