Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

জাতিসংঘের মানবাধিকার পরিষদে সিএএ প্রসঙ্গ, কড়া জবাব দিল ভারত

দ্য ওয়াল ব্যুরো: জেনিভায় শুরু হয়েছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের বৈঠক। সেখানে আলোচনায় উঠল ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন এবং ঘৃণা ভাষণ প্রসঙ্গ। কোন কোন দেশ এবং সংগঠন এই বিষয়টি উত্থাপন করে, জানা যায়নি। তবে কড়া জবাব দেওয়া হয় ভারত

জাতিসংঘের মানবাধিকার পরিষদে সিএএ প্রসঙ্গ, কড়া জবাব দিল ভারত

শেষ আপডেট: 11 November 2022 09:59

দ্য ওয়াল ব্যুরো: জেনিভায় শুরু হয়েছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের বৈঠক। সেখানে আলোচনায় উঠল ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন এবং ঘৃণা ভাষণ প্রসঙ্গ। কোন কোন দেশ এবং সংগঠন এই বিষয়টি উত্থাপন করে, জানা যায়নি। তবে কড়া জবাব দেওয়া হয় ভারতের তরফে (CAA Issue in United Nation Human Right Council Meeting)।

অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা (Tushar Mehta)। তিনি জবাবি ভাষণে বলেন, সিএএ (CAA) কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য করা হয়নি। ওই আইনের প্রকৃত উদ্দেশ্য, প্রতিবেশী দেশে বসবাসকারী নিপীড়িত সংখ্যালঘুদের ভারতে (India) বসবাসের সুযোগ দেওয়া। সেই উদ্দেশে তাদের নাগরিকত্ব প্রদানে এই আইন তৈরি করা হয়েছে।

দেশের অভ্যন্তরে বহু সংগঠন ও ব্যক্তি অভিযোগ করেন, ভারতে মুসলিমদের টার্গেট করাই আইনটির উদ্দেশ্য। এই অভিযোগের সপক্ষে তাদের যুক্তি, মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা ওই আইনে বলা হয়নি। সিএএ-তে সংখ্যালঘু হিসাবে প্রতিবেশী দেশের হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখদের গণ্য করা হয়েছে। কিন্তু নাগরিকত্ব কখনও ধর্মের ভিত্তিতে দেওয়া যায় না।

ঘৃণা ভাষণ নিয়ে তুষার মেহতা বলেন, বাক স্বাধীনতা ভারতের সংবিধানের মৌলিক ভিত্তি। কিন্তু তা অসীম নয়। অধিকার প্রয়োগে নাগরিকদেরও কিছু কর্তব্যসাধন জরুরি। ঘৃণা ভাষণ প্রতিরোধে ভারতে আইনি বিধান রয়েছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগে সুপ্রিম কোর্ট ঘৃণা ভাষণ নিয়ে সরব হয়। সাম্প্রতিককালে ঘৃণা ভাষণের বেশ কিছু ঘটনায় উদ্বেগ ছড়ায় দেশ জুড়ে।

পুলিশের কামড় নিয়ে স্পিকার: উত্তেজনা প্রশমনে কিছু করলে অপরাধ নয়


```