Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লোকসভা ভোট মিটতেই উপনির্বাচনের প্রস্তুতি রাজ্যে, একসঙ্গে ৪ জায়গায় ভোট

একসঙ্গে চার জায়গায় হবে ভোট!

লোকসভা ভোট মিটতেই উপনির্বাচনের প্রস্তুতি রাজ্যে, একসঙ্গে ৪ জায়গায় ভোট

উপনির্বাচনের তোড়জোড় শুরু রাজ্যে

শেষ আপডেট: 10 June 2024 12:43

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট মিটে গেছে। তবে রাজ্যে আবার ভোট প্রস্তুতি শুরু। একসঙ্গে চার জায়গায় হবে ভোট! আগামী জুলাই মাসেই বাংলায় চার আসনে উপনির্বাচন হতে চলেছে। এই চারটি কেন্দ্র হল, নদিয়ার রানাঘাট দক্ষিণ, কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। আগামী ১০ জুলাই এই ভোট হতে চলেছে।

যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন হতে চলেছে তাদের মধ্যে রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন যথাক্রমে কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারী। পরে তাঁরা তিনজনেই তৃণমূলে যোগ দেন। এই লোকসভা ভোটে সকলকেই প্রার্থী করেছিল তৃণমূল। ফলে তাঁরা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সেই কারণে এই তিন কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। 

অন্যদিকে মানিকতলা আসনে গত বিধানসভায় জয়ী হয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা অধুনা প্রয়াত সাধন পাণ্ডে। ২০২২ সালে তিনি মারা যান। তবে সেই আসনে দীর্ঘদিন ধরেই উপনির্বাচন ঘোষণা হচ্ছিল না। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ওই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। কিন্তু গত ২ বছর ধরে সেই মামলার কোনও গতি হয়নি হাইকোর্টে। একাধিকবার মামলার শুনানি পিছিয়ে যায়। পরে আবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন কল্যাণ। 

কল্যাণ চৌবের অভিযোগ ছিল, মানিকতলা কেন্দ্রে ভোটারদের টাকা দিয়ে কেনার চেষ্টা করা হয়েছে। এমনকী বিদ্যুৎ, জলের লাইন কেটে দেওয়ার ভয়ও দেখানো হয়েছে। তবে দেশের শীর্ষ আদালত তাঁর অভিযোগের গুরুত্ব দেয়নি। এরপর কলকাতা হাইকোর্টে মামলা প্রত্যাহার করে নেন কল্যাণ। আইনি জটিলতা কেটে যাওয়ায় সেখানে উপনির্বাচন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। 

পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও ৬টি রাজ্যের ৯টি কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১০ জুলাই। 


```