Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

গণনা শেষ হওয়ার আগেই রায়গঞ্জে বিজয় মিছিল, আবির খেলা শুরু মানিকতলা, বাগদাতেও

ঘড়ির কাঁটায় বেলা সওয়া দশটা। তৃতীয় রাউন্ড শেষে রায়গঞ্জ তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ১৬ হাজারের বেশি কিছু ভোটে এগিয়ে যেতেই গণনাকেন্দ্রের অদূরে বিজয় মিছিল শুরু করে দিলেন কর্মী, সমর্থকেরা। উড়ল সবুজ আবিরও।

গণনা শেষ হওয়ার আগেই রায়গঞ্জে বিজয় মিছিল, আবির খেলা শুরু মানিকতলা, বাগদাতেও

ফাইল ছবি।

শেষ আপডেট: 13 July 2024 11:35

দ্য ওয়াল ব্যুরো: ঘড়ির কাঁটায় বেলা সওয়া দশটা। তৃতীয় রাউন্ড শেষে রায়গঞ্জ তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ১৬ হাজারের বেশি কিছু ভোটে এগিয়ে যেতেই গণনাকেন্দ্রের অদূরে বিজয় মিছিল শুরু করে দিলেন কর্মী, সমর্থকেরা। উড়ল সবুজ আবিরও।

 ১১টা নাগাদ রায়গঞ্জে কৃষ্ণর ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ২৮৭ ভোটে। আবির খেলা শুরু হয়েছে কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রতেও। একই ছবি বাগদাতেও। ২০১১ সালের পর ফের এই কেন্দ্রে জয়ের দিকে এগোচ্ছে তৃণমূল। বেলা ১১টা পর্যন্ত বাগদায় তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ১৮ হাজার ৮৩৭ ভোটে এগিয়ে রয়েছেন।

শনিবার সারা দেশের ৬টি রাজ্যের ৯টি বিধানসভা কেন্দ্রের সঙ্গে এরাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রেও উপ নির্বাচনের ভোটগণনা চলছে। এগুলি হল কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট-দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা। 

শুরু থেকে রানাঘাট দক্ষিণ বাদে বাকি তিনটি বিধানসভায় এগিয়ে ছিল শাসকদল তৃণমূল। বেলা গড়াতে রানাঘাটেও বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী।

 শাসকদলের দাবি চারটি আসনেই তাঁরা জিতবেন এবং সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে জয়ের ব্যবধানও। ইতিমধ্যে মানিকতলায় সুপ্তি পাণ্ডের জয় নিশ্চিত বলে দাবি করে টুইটও করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের মতে, মানিকতলায় জয়ের ব্য়বধান ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে। 

গতবার মানিকতলায় জয়ী হয়েছিল তৃণমূল। বাকি তিনটি বিধানসভা আসনে বিজেপি জিতেছিল। কলকাতার মানিকতলায় তৃণমূল বিধায়ক সাধন পান্ডের মৃত্যু হওয়ার কারণে নির্বাচন হচ্ছে। রায়গঞ্জে বিজেপির টিকিটে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। এবারে ওই একই কেন্দ্রে তৃণমূলের টিকিটে এগিয়ে রয়েছেন কৃষ্ণ। রানাঘাটেও তৃণমূল এগিয়ে প্রায় ২৬ হাজার ভোটে। 


```