Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পছন্দ হয়নি প্রার্থী, রাগে-ক্ষোভে বিজেপি কার্যালয়ে তালা ঝোলালেন বিজেপি কর্মী-সমর্থকরাই

জেলা বিজেপি বলছে, প্রার্থী পছন্দ হয়নি। তাই ক্ষোভের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির বিক্ষুব্ধ নেতা- কর্মীরা। টাকার বিনিময়ে এই প্রার্থী ঠিক করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা।

পছন্দ হয়নি প্রার্থী, রাগে-ক্ষোভে বিজেপি কার্যালয়ে তালা ঝোলালেন বিজেপি কর্মী-সমর্থকরাই

বিজেপি কার্যালয়ে তালা

শেষ আপডেট: 24 October 2024 16:18

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৩ নভেম্বর বাংলার ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সব রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। মনোনয়নপত্র জমা দিয়েছেন হাড়োয়া বিধানসভার বিজেপি প্রার্থী বিমল দাস। তারপর স্বাভাবিকভাবেই তেড়ে প্রচার চালানোর কথা। কিন্তু হাড়োয়ার ছবিটা অন্যরকম। সেখানে বিজেপি কার্যালয়ে সেই ছবি দেখা গেল না। বরং বিজেপি কর্মীদের একাংশ নিজেদের পার্টি অফিসেই তালা ঝুলিয়ে দিলেন। শুধু তাই নয়, হাড়োয়া, দেগঙ্গা এবং বারাসত ২ নম্বর ব্লকে ১০টির বেশি বিজেপি কার্যালয়ে তালা ঝোলানোর খবর এসেছে। 

জেলা বিজেপি বলছে, প্রার্থী পছন্দ হয়নি। তাই ক্ষোভের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির বিক্ষুব্ধ নেতা- কর্মীরা। টাকার বিনিময়ে এই প্রার্থী ঠিক করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা।

পাশাপাশি জানা যাচ্ছে প্রার্থী বাছাইয়ে ক্ষেত্রে স্থানীয় নেতাদের সঙ্গে কোনও পরামর্শই নেওয়া হয়নি। এসব নিয়েই বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস ঘোষকে দায়ী করা হচ্ছে।

কর্মীদের অভিযোগ, এলাকার মানুষের সাহায্যে প্রার্থী বিমল দাসকে দেখা যায় না। দলের কোনও কর্মসূচিতেও দেখা যায়নি। দেগঙ্গার মহিলা বিজেপি নেত্রী অঞ্জলি মজুমদারকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলছন, ‘যে প্রার্থী এলাকার মানুষের পাশে থাকেন না, পঞ্চায়েতে একটিও বুথে প্রার্থী দিতে পারেন না, কেমন করে তাঁকে বিধানসভার টিকিট দেয় দল?’‌

তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত শক্তিশালী এই হড়োয়া কেন্দ্রে। তার ওপর যদি আঞ্চলিক নেতৃত্বের সঙ্গে কথা না বলে প্রার্থী ঘোষণা করা হয়, তাহলে দল ভোট চাইবে কীভাবে? এতে বিড়ম্বনা বাড়বে বলেই মনে করছেন তাঁরা। 

এদিকে অভিযোগ নস্যাৎ করে দিয়ে বিজেপি সভাপতি তাপস ঘোষ বলছেন, ‘বিজেপির কোর কমিটি এবং নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই নাম পাঠানো হয়েছিল। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব তাতে সিলমোহর দিয়েছে বলেই বিমল দাসকে প্রার্থী করা হয়েছে। এমন মন্তব্য করা ঠিক নয়।’

এই কেন্দ্রে বামফ্রন্ট, কংগ্রেস হেভিওয়েট প্রার্থী দিতে পারেনি। আর বিজেপির অন্দরে চলছে মতানৈক্য। যে কারণে গোটা ব্যাপারটায় যারপরনাই খুশি তৃণমূল কংগ্রেস।


```