Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

কর্ণাটকের প্রজাপতি উৎসবেও করোনার থাবা, নিউ নর্মালে কেমন হবে ভার্চুয়াল প্রজাপতি উৎসব

দ্য ওয়াল ব্যুরো: খুব তাড়াতাড়িই কর্ণাটকে শুরু হতে চলেছে প্রজাপতি উৎসব। তবে এবছর এই উৎসবে এসেছে কিছু নতুনত্ব। করোনা আবহে সকলে মিলে একজোট হয়ে কোনও উৎসবই পালন করা যুক্তিযুক্ত নয়, তাই এবছর অনুষ্ঠান পালিত হবে ভার্চুয়ালি। ভার্চুয়ালি এই উৎসব মঞ্

কর্ণাটকের প্রজাপতি উৎসবেও করোনার থাবা, নিউ নর্মালে কেমন হবে ভার্চুয়াল প্রজাপতি উৎসব

শেষ আপডেট: 7 November 2020 09:35

দ্য ওয়াল ব্যুরো: খুব তাড়াতাড়িই কর্ণাটকে শুরু হতে চলেছে প্রজাপতি উৎসব। তবে এবছর এই উৎসবে এসেছে কিছু নতুনত্ব। করোনা আবহে সকলে মিলে একজোট হয়ে কোনও উৎসবই পালন করা যুক্তিযুক্ত নয়, তাই এবছর অনুষ্ঠান পালিত হবে ভার্চুয়ালি। ভার্চুয়ালি এই উৎসব মঞ্চে নানা বিষয়ে সেমিনারের আয়োজন করা হবে, যেমন - বিভিন্ন প্রজাপতির ছবি, প্রজাপতি সম্পর্কে ক্যুইজ, প্রজাপতির প্রজাতি নিয়ে আলোচনা এবং প্রজাপতির শারীরিক গঠন ও পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসারে আলোচনা। সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে এবছর এই অনুষ্ঠানটি অনলাইনে করার কথা ভাবা হয়েছে বলে জানা গেছে। লিটিল টাইগার পিয়েরোট, আলিদা অ্যাঙ্গেল, রেড অ্যাডমিরাল থেকে অরেঞ্জ আওলেট - এরকম একাধিক প্রজাতির প্রজাপতিদের নিয়ে এই উৎসবে আলোচনা হবে জানিয়েছেন প্রতিনিধিরা। প্রতি বছর জাতীয় জৈব বিজ্ঞান কেন্দ্র (এনসিবিএস), কর্ণাটক ইকোটুরিজম বোর্ড, বেঙ্গালুরু বাটারফ্লাই ক্লাব(বিবিসি) এবং ইন্ডিয়ান ফাউন্ডেশন ফর বাটারফ্লাইয়ের সম্মিলিত উদ্যোগে এই প্রজাপতি উৎসব পালিত হয়। জানা গেছে এবছর নভেম্বর মাসেই শুরু এবং নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হবে এই উৎসব। সুরক্ষা ও স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এবছর শুধু বিবিসির চার থেকে পাঁচজন সদস্য দোরস্বামীপাল্যা পার্ক ঘুরে দেখবেন এবং সেখান থেকেই প্রজাপতি সম্পর্কে লাইভ করবেন দর্শকদের জন্যে। এছাড়াও এখানকার প্রতিনিধিরা জানান যে ১০ জনের বেশি কোনও গ্রুপেই কোনও লোক রাখা হবে না। বিবিসির একজন প্রতিনিধি অশোক সেনগুপ্ত জানান যে, "লকডাউন আমাদের পরিবেশের অনেক উপকার করেছে। যেসব দুষ্প্রাপ্য প্রজাতির প্রজাপতিদের আগে দেখা যেত না তাদে্রও দেখা মিলছে এখন। এর ফলে বোঝা যাচ্ছে, আমাদের চারপাশে দূষণের মাত্রা কিছুটা হলেও কমেছে।" তবে এবছর পরিস্থিতি খারাপ হওয়ার জন্যে প্রকৃতির কাছাকাছি বেড়াতে যেতে পারছে না মানুষ। শিলং, চেরাপুঞ্জি বা মেঘালয় কোথাও এবছর আর পর্যটকদের তেমন রমরমা ভিড় নেই। পর্যটকদের ভিড় না থাকলেও, প্রকৃতি তার নিজের ছন্দে ফিরে এসেছে। হিমালয়, পশ্চিমের খাসি পাহাড়গুলোও চেরি ফুলে সেজে উঠেছে প্রতিবছরের মতো। মেঘালয়ও সেজে উঠেছে নিজের মতো করে। আশা করা যায় নতুন বছরে আবারও জঙ্গলপ্রেমী মানুষেরা ফিরে যেতে পারবেন প্রকৃতির কাছে।  

```