Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নাইটদের বিরুদ্ধে আইপিএলের নিয়ম ভাঙলেন বাটলার! গুনতে হবে জরিমানা

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ইডেনে ব্যাটে-বলে কেকেআরকে টেক্কা দিয়ে গেছে রাজস্থান রয়্যালস। প্রথমে যুজবেন্দ্র চাহালের ঘূর্ণি ও শেষে যশস্বী জয়সালের ব্যাটিং তাণ্ডব, দুরমুশ করে ছেড়েছে নাইটদের। যা নিয়ে গতকাল রাত থেকেই আলোচনা চলছে। কিন্তু এত

নাইটদের বিরুদ্ধে আইপিএলের নিয়ম ভাঙলেন বাটলার! গুনতে হবে জরিমানা

শেষ আপডেট: 12 May 2023 07:58

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ইডেনে ব্যাটে-বলে কেকেআরকে টেক্কা দিয়ে গেছে রাজস্থান রয়্যালস। প্রথমে যুজবেন্দ্র চাহালের ঘূর্ণি ও শেষে যশস্বী জয়সালের ব্যাটিং তাণ্ডব, দুরমুশ করে ছেড়েছে নাইটদের। যা নিয়ে গতকাল রাত থেকেই আলোচনা চলছে। কিন্তু এতকিছুর পরেও গোলাপি বাহিনীর অন্দরে ধেয়ে এল খারাপ খবর। শাস্তির মুখে পড়লেন রাজস্থানের ওপেনার জস বাটলার (Penalty will be charged)।

নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে অভিযুক্ত হয়েছেন বাটলার। দিতে হবে ম্যাচ ফি-র ১০ শতাংশ। আইপিএলের গভর্নিং বডি মধ্যরাতে এক বিবৃতিতে জানিয়েছে, ১১ মে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আইপিএলের ম্যাচ চলাকালীন টুর্নামেন্টের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করেছেন বাটলার (Butler broke the rules of the IPL against the KKR)।

কী অপরাধ করেছেন জস বাটলার?

কলকাতার ১৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন যশস্বী। কিন্তু এদিন রান পাননি বাটলার। রাজস্থান একমাত্র তাঁরই উইকেট খোয়ান। আন্দ্রে রাসেলের ছোড়া বলে মাত্র ০ রানে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

আউট হতেই হতাশা ঘিরে ধরে বাটলারকে। তিনি আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে মাঠের মধ্যে রাগ প্রকাশ করে ফেলেন। সেই কারণেই আইপিএলের কোড অফ কন্ডাক্টের আর্টিকেলের ২.২ ধারার লেভেল ১ অপরাধ হিসেবে ধরা হয়েছে সেটি। নিজের অপরাধ স্বীকার করে নেন বাটলার।

ব্র্যাভোকে ছাপিয়ে আইপিএলে শীর্ষে চাহাল, নয়া ইতিহাস গড়লেন ভারতের ‘রিস্ট স্পিনার’


```