Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চুঁচুড়ার ব্যস্ত রাস্তায় ধস, ব্যারিকেড করে মেরামতির কাজ শুরু করল পূর্ত দফতর

চুঁচুড়া শহরের ব্যস্ত রাস্তায় ধস। বিশালাক্ষ্মীতলা সায়রার মোরে বিপদজনক ধস নামায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় ওই এলাকা।পরে জেসিবি মেশিন নিয়ে এসে ধসে যাওয়া রাস্তা খু্ঁড়ে বালি মাটি তুলে ফেলা হয়।

চুঁচুড়ার ব্যস্ত রাস্তায় ধস, ব্যারিকেড করে মেরামতির কাজ শুরু করল পূর্ত দফতর

শেষ আপডেট: 18 December 2023 17:36

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চুঁচুড়া শহরের ব্যস্ত রাস্তায় ধস। বিশালাক্ষ্মীতলা সায়রার মোরে বিপদজনক ধস নামায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় ওই এলাকা। এদিন দুপুরে হঠাৎই ধস নামে পিপুলপাতি থেকে ইমামবাড়া হাসপাতাল ও মল্লিক কাশিমহাট যাওয়ার রাস্তায়। দুর্ঘটনার আশঙ্কায় চন্দননগর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে ব্যারিকেড করে দেয়। পরে জেসিবি মেশিন নিয়ে এসে ধসে যাওয়া রাস্তা খু্ঁড়ে বালি মাটি তুলে ফেলা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চন্দ্রিমা সরকার, পূর্ত দফতরের ওএসডি দুলাল পাল। মেরামতির কাজ শুরু করে পূর্ত দফতর। ওএসডি জানান, মাটির তলায় পাইপ লাইনে লিকেজ থেকে এই দুর্ঘটনা বলে অনুমান। মেরামতির কাজ শুরু হয়েছে। চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, “কেএমডিএর কাজ হচ্ছে। মাটির নীচে কোনও সমস্যা আছে। পুরসভার ইঞ্জিনিয়াররা দেখছেন।

 মাস কয়েক আগে বিশালাক্ষ্মী মন্দিরের সামনেও একই রকম ধস নেমেছিল। বারবার ধস নামায় সমস্যায় পড়ছেন বাসিন্দা থেকে পথচারীরা। স্থানীয় ব্যবসায়ী সঞ্জয় শর্মা বলেন, “ভয় করছে কোন দিন আমার দোকানটাই না ধসের কবলে পরে।” দুপুরে ধস নামার পর থেকেই রাস্তায় ব্যারিকেড করে মেরামতির কাজ শুরু হয়। সেই কাজ এখনও চলছে।


```