
শেষ আপডেট: 23 July 2023 07:47
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন জুয়ার ফাঁদে পড়ে ফের বিশাল অঙ্কের অর্থ খুইয়ে বসলেন এক ব্যবসায়ী। একটি অনলাইন গেমিং অ্যাপের (Online game) মাধ্যমে প্রথমে ৫ কোটি টাকা জিতলেও পরে তাঁর অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয় ৫৮ কোটি টাকা। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, ঘটনার মূল অভিযুক্ত আপাতত ফেরার।
জানা গেছে, অনন্ত জৈন নামের এক যুবক এক ব্যবসায়ীকে অনলাইন গেমের ফাঁদে ফেলে তাঁর কাছ থেকে প্রথমে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়। অনলাইন গেমিংয়ের একটি অ্যাপ তৈরির প্রস্তাব দিয়েই প্রথম সেই ব্যবসায়ীকে রাজি করায় অনন্ত। প্রথমে সন্দিহান হলেও পরে সেই জালিয়াতের পাতা ফাঁদে পা দেন নাগপুরের (Nagpur) সেই ব্যবসায়ী।
বিপদ বুঝে পুলিশে খবর দিলেও ধরা যায় নি অনন্ত জৈনকে। ধরা পড়ার ভয়ে গা ঢাকা দেয় সেই যুবক। পুলিশের অনুমান, হাতানো টাকা নিয়ে দুবাই পালিয়ে যেতে পারে অভিযুক্ত।
প্রসঙ্গত, এই ঘটনার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নগদ ১৪ কোটি টাকা, সোনার গয়না সহ আরও নানা মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে ধৃত ব্যক্তির কাছ থেকে। তবে মূল অভিযুক্তের সন্ধান এখনও মেলেনি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।
৮ মাসের সন্তানকে দু'লাখ টাকায় বিক্রি করলেন মা! অভাবের কাছে হার মানল মাতৃত্ব