Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সমকামী সম্পর্কে ছিল গে যুবক, মন বদলে মহিলাকে বিয়ে করতে চেয়ে খুনই কর বসল পুরুষ সঙ্গীকে

দ্য ওয়াল ব্যুরো: সমকামী সম্পর্কের (homosexual relationship) জটিলতার জেরে ব্যবসায়ীকে খুন (murder) করার অভিযোগ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক ভেঙে এক মহিলাকে বিয়ে করতে চেয়েছিল। পুরুষ সঙ্গীকে (gay) র

সমকামী সম্পর্কে ছিল গে যুবক, মন বদলে মহিলাকে বিয়ে করতে চেয়ে খুনই কর বসল পুরুষ সঙ্গীকে

শেষ আপডেট: 7 March 2023 15:08

দ্য ওয়াল ব্যুরো: সমকামী সম্পর্কের (homosexual relationship) জটিলতার জেরে ব্যবসায়ীকে খুন (murder) করার অভিযোগ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক ভেঙে এক মহিলাকে বিয়ে করতে চেয়েছিল। পুরুষ সঙ্গীকে (gay) রাস্তা থেকে সরিয়ে দিতেই এই খুন।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মাইসুরু রোডে। মৃতের নাম লিয়াকত আলি খান (৪৪)। একটি বিজ্ঞাপনী সংস্থা চালাতেন তিনি। ২৬ বছর বয়সি ইলিয়াজ খানের সঙ্গে তিনি প্রেমের সম্পর্কে ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি ইলিয়াজ তাঁকে মাথায় হাতুড়ির বাড়ি মেরে খুন করেন।

পুলিশ সূত্রে খবর, ইলিয়াজ লিয়াকতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। করোনা অতিমহামারী এবং তৎপরবর্তী লকডাউনের সময় থেকে তাঁদের সম্পর্কের সূত্রপাত। দীর্ঘ তিন বছর প্রেম করেছেন দু'জন।

কিন্তু পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হলেও ইলিয়াজ নারীকেই বিয়ে করে সংসার পাততে চান। তাঁর পরিবার তাঁর বিয়েও ঠিক করে ফেলেছিল। লিয়াকতকে সে কথা জানালেও তিনি সম্পর্ক ভাঙতে রাজি হননি বলে অভিযোগ। পাছে সমকামী এই সম্পর্কের কথা বাড়িতে জানাজানি হয়ে যায়, তাই সঙ্গীকে খুন করার সিদ্ধান্ত নেন ইলিয়াজ।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন ইলিয়াজ এবং লিয়াকত যৌনতায় লিপ্ত হয়েছিলেন। সে সময় সম্পর্কের ভবিষ্যত নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। রাগের বশে ইলিয়াজ হাতুড়ির বাড়ি মেরে বসেন সঙ্গীর মাথায়। তার পর কাঁচি দিয়ে কুপিয়ে তাঁকে খুন করেন।

কৌতূহলের বিষয় হল, মৃত ব্যবসায়ী বিবাহিত। তাঁর প্রথম পক্ষের স্ত্রীর দুই সন্তান রয়েছে। এর পর মৃত্যুর কিছু দিন আগেই তিনি আরও একটি বিয়ে করেন। তা সত্ত্বেও ইলিয়াজের সঙ্গে সম্পর্ক ভাঙেননি।

ঘটনার দিন রাতে ইলিয়াজ বাড়ি ফিরে এসে বেশ কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যেরা।যে কারণে তাঁকে পরের দিন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকেই পুলিশ ইলিয়াজকে হেফাজতে নিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে।

ছুটে গিয়ে বিমানকর্মীর গলায় ভাঙা চামচ বিঁধিয়ে দিলেন যাত্রী! গ্রেফতার যুবক


```