Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিলজলার বন্ধ কারখানায় উদ্ধার ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ

দ্য ওয়াল ব্যুরো: ফের শহরে রহস্যমৃত্যু ব্যবসায়ীর! শুক্রবার সকালে তিলজলা রোডের এই ঘটনায় দায়ের হয়েছে খুনের অভিযোগ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আয়াজ় খান। শুক্রবার সকালে পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজ় লাগোয়া একটি বন্ধ কারখানা থেকে রক্তাক্ত অবস

তিলজলার বন্ধ কারখানায় উদ্ধার ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ

শেষ আপডেট: 3 August 2018 09:36

দ্য ওয়াল ব্যুরো: ফের শহরে রহস্যমৃত্যু ব্যবসায়ীর! শুক্রবার সকালে তিলজলা রোডের এই ঘটনায় দায়ের হয়েছে খুনের অভিযোগ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আয়াজ় খান। শুক্রবার সকালে পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজ় লাগোয়া একটি বন্ধ কারখানা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। তাঁর হাতে, গলায় মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতের পরিবারের দাবি, আয়াজ়কে খুন করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, যে কারখানা থেকে আয়াজ়ের দেহ উদ্ধার হয়েছে, সেখানেই তিনি আগে কাজ করতেন। এর পরে চাকরি ছেড়ে নিজেই ব্যবসা শুরু করেন। বৃহস্পতিবার কিছু প্রাক্তন সহকর্মীর সঙ্গে দেখা করতে আয়াজ় তাঁর পুরনো কারখানায় যান। এর পরেই শুক্রবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের স্ত্রী ও এক সন্তান রয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তও শুরু করেছে পুলিশ। মৃত্যু না হত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।

```