Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাতিল হচ্ছে পুরনো বাস! করোনাকালে না চলা গাড়ির মেয়াদ বাড়াতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি

মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিলেন বাস মিনি বাস সমিতির মালিকরা।

বাতিল হচ্ছে পুরনো বাস! করোনাকালে না চলা গাড়ির মেয়াদ বাড়াতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি

বাস মিনি বাস সমিতির মালিকরা

শেষ আপডেট: 30 July 2024 16:32

দ্য ওয়াল ব্যুরো: ২০০৯ সালে ১৫ বছরের পুরনো বাস তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সময়সীমা ২০২৪ সালের ৩১ জুলাইয়ের মধ্যে শেষ হচ্ছে। কিন্তু করোনার জন্য দু'বছর রাস্তায় বের হতে পারেনি অনেক বাস। সেই সমস্ত বাসের মেয়াদ বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিলেন বাস মিনি বাস সমিতির মালিকরা।

তাঁদের দাবি, কোভিডকালে দুই বছর অনেক বাস চলেনি। সেই সময় কেন্দ্রীয় সরকার ইনস্যুরেন্স এবং রাজ্য কর ছাড় দেয়।তাই ওই বাসগুলির মেয়াদ বাড়ােনা হোক।

কলকাতায় ও শহরতলি এলাকায় সাড়ে তিন হাজার বাস আছে। এবিষয়ে পরিবহন মন্ত্রী কিছু করেননি বলে অভিযোগ। এই নিয়ে সংশ্লিষ্ট দফতরের কাছে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই শেষমেশ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে সংগঠন। এবিষয়ে ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বোস জানান, কোভিডকাল পর্যন্ত যে সমস্ত গাড়ি চলেনি। সেই গাড়িগুলির মেয়াদ বাড়ানো হোক। 

একইসঙ্গে তাঁদের দাবি, সকল মালিকরা গাড়ি বাতিল করতে পারছে না তাদের পিপিপি মডেলে গাড়ি দেওয়া হবে বলে জানা গেছিল। কিন্তু সৌমেন মণ্ডল নামে একজনের নামে ২০টি গাড়ি দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনও অসাধু চক্র কাজ করছে বলে আশঙ্কা তাঁদের। এই বিষয়েই মুখ্যমন্ত্রীর নজরদারি আনতে চান তাঁরা। 

ইতিমধ্যে, সরকারি ডিপোগুলিতে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা বাসগুলোকে ৩ বছরের লিজ দেওয়ার ঘোষণা করেছে পরিবহণ দফতর। এছাড়ও লিজে নিয়ে সরকারি বাস নিজেদের ব্যবসায় লাগাতে পারবেন বেসরকারি বাস মালিকরা। ফলে নতুন বাস কেনার পড়বে না। 

নতুন বছরে বাতিল হতে পারে কয়েক হাজার বেসরকারি বাস। কলকাতা হাই কোর্টের পুরনো এক নির্দেশে এমনটাই হতে চলেছে। তাই ২০২৪ সালের জুন মাসে মাঝামাঝি সময়ে এসে আশঙ্কার প্রহর গুনতে শুরু করেছেন বেসরকারি বাসমালিকেরা। তাঁদের মতে, কলকাতা হাই কোর্টের এই নির্দেশ কার্যকর হলে এক দিকে যেমন বেসরকারি বাস পরিষেবা ভেঙে পড়বে, অন্য দিকে তেমনই কলকাতা শহরে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।


```