Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরলেন বাস মালিকরা, সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হল

এখনই প্রত্যাহার নয়, সেপ্টেম্বর পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরলেন বাস মালিকরা, সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হল

ছবি-গুগল

শেষ আপডেট: 21 May 2025 15:58

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার থেকে তিন দিনের ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরলেন বাস মালিকরা (Three Days Bus Strike)। তবে এখনই প্রত্যাহার নয়, সেপ্টেম্বর পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। দাবি পূরণ না হলে ১ সেপ্টেম্বরের পর বড় কর্মসূচি নিতে পারেন বাস মালিকরা।

বুধবার লালবাজারে কলকাতা পুলিশ কমিশনারের (Kolkata CP) উপস্থিতিতে বাস সংগঠনের মালিকদের নিয়ে একটি বৈঠক হয়। সেখান থেকে বেরিয়ে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাস সংগঠনের তরফে জানানো হয়, 'শ্যামবাজার, শিয়ালদহ এবং ভবানীপুরে স্পেশাল রেস্ট্রিকশন এবং অ্যান্টিপলিউশন সেকশন পাঁচশো টাকা করে তুলত, এই অভিযোগের ভিত্তিতে এবার নজরদারি চলবে। আমরা সিপি মনোজ ভার্মার সামনে পুলিশের কাছে যে সমস্ত প্রমাণ জমা দিয়েছি, সিপি দায়িত্ব নিয়ে বলেছেন প্রত্যেকটি অভিযোগ বিবেচনা করে দেখা হবে।'  

'আপনারা যাতে পরিষেবা দিতে পারেন, আপনাদের সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের'- নগরপালের থেকে এই আশ্বাস পেয়েই ৭২ ঘণ্টার বাস ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরলেন তাঁরা। আরও বলা হয়, 'জুন থেকে সংযোগ পোর্টাল চালু হওয়ার কথা। ১ সেপ্টেম্বর পর্যন্ত এর নিয়ম শিথিল করা হবে এবং পুরনো কেসগুলি তোলা হবে না বলেও আশ্বস্ত করেছেন কলকাতা পুলিশের কমিশনার।'

সাংবাদিক বৈঠকে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (WB Transport Minister Snehasis Chakraborty) বলেন, 'বাস মালিকদের হেনস্থা করা উদ্দেশ্য নয়। নিয়ম ভাঙলে পুলিশ ব্যবস্থা নেবে। কোথাও বাসে বেশি ভাড়া নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের (বাস মালিকদের) যে দাবিগুলো ছিল তা মেটাতে সক্ষম হয়েছি। আগামী ৩ মাস সংযোগ পোর্টাল চালু থাকবে। তিন মাস পর আবার এনিয়ে বৈঠক হবে।' যোগ করেন, 'বাস সংগঠনগুলির কাছে আমার অনুরোধ, বাস চালকদের কাউন্সিলিং করুন। যাতে রাস্তায় দুর্ঘটনা কম হয়।' বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি জানালে এখনই ভাড়া বাড়ছে না বলেও জানান স্নেহাশিস চক্রবর্তী। পাশাপাশি ধর্মঘট থেকে সরে আসায় বাস মালিকদের ধন্যবাদ জানিয়েছেন পরিবহণমন্ত্রী। 

পুলিশি জুলুম-সহ একাধিক বঞ্চনার প্রতিবাদে আগামী ২২ মে থেকে ২৪ মে (বৃহস্পতি থেকে শুক্রবার) পর্যন্ত টানা তিনদিন পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহণ ব্যবসায়ীরা। তাঁদের দাবি পূরণে মঙ্গলবার পরিবহণ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পুলিশের কর্তারা। তবে বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বের হয়নি বলে দাবি করেছিলেন বাস মালিকদের সংগঠনের কর্তারা। বৈঠকের পর ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানিয়েছিলেন, "বৈঠক থেকে সমাধান সূত্র বের হয়নি। শুধুই মৌখিক আশ্বাস, ফলে আমরা ধর্মঘটের পথ থেকে সরছি না।" 

রাজ্যজুড়ে সংশ্লিষ্ট তিনদিন রাজ্যের পরিবহণ ব্যবস্থা বড়সড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। কারণ, ২২ থেকে ২৪ মে বহু অফিস যাত্রী রস্তায় থাকবেন,গন্তব্যে পৌঁছাতে তাঁদের ভোগান্তির মুখে পড়তে হত। তবে আপাতত ধর্মঘট না হওয়ায় যান চলাচল স্বাভাবিক থাকবে বলেই অনুমান। 


```