Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পুরী থেকে ফেরার পথে বিরাট দুর্ঘটনার কবলে বাস, আশঙ্কাজনক একাধিক যাত্রী

একাধিকজন আহত এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সকলকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

পুরী থেকে ফেরার পথে বিরাট দুর্ঘটনার কবলে বাস, আশঙ্কাজনক একাধিক যাত্রী

ফাইল চিত্র

শেষ আপডেট: 5 March 2025 13:48

দ্য ওয়াল ব্যুরো: পুরী (Puri) থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল টুরিস্ট বাস (Bus Accident)। বুধবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার বাঁধগোড়া এলাকায়। ঘটনায় একাধিকজন আহত এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সকলকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। 

১৬ নম্বর জাতীয় সড়ক হয়ে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ফিরছিল পর্যটক বোঝাই বাস। আচমকাই একটি চলন্ত ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে সেটি। রাত হওয়ায় স্বাভাবিকভাবেই দুর্ঘটনার সময় বেশির ভাগ পর্যটক ঘুমিয়েছিলেন। প্রবল ঝাঁকুনিতে তাঁরা সম্বিৎ ফিরে পান কিন্তু ততক্ষণে বেশিরভাগই গুরুতর আহত হয়েছেন। কমপক্ষে ৭৬ জন ওই বাসে ছিলেন বলে জানা গেছে। 

গত ২৭ ফেব্রুয়ারি পুরী উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি। বুধবার ফেরার কথা ছিল। তবে গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। সূত্রের খবর, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং নারায়ণগড় থানার পুলিশ বাস থেকে ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এবং মকরামপুর গ্রামীণ হাসপাতাল এবং বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। তবে তাদের মধ্যে ৯ জনের অবস্থা আরও খারাপ হওয়ার তাদের পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

বাসটিতে থাকা অধিকাংশ পর্যটকদের বাড়ি বর্ধমানের পাণ্ডবেশ্বর থানা এলাকায়। এই দুর্ঘটনায় কারও মৃত্যু না হলেও সকলেই আতঙ্কিত হয়ে পড়েছেন। দুর্ঘটনার সেই মুহূর্ত এখনও ভুলতে পারছেন না আহত যাত্রীরা। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটে গেল তা বুঝতে পারছেন না কেউ। পুলিশের অনুমান, হয় চালক ঘুমিয়ে পড়েছিলেন, নাহলে কোনও ব্রেকের ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 


```