Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রুট পারমিট ছাড়াই চলছে বাস! রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, লাইসেন্স বাতিল করার নির্দেশ

বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য,  "শুধু শোকজ করলে হবে না, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন বাতিল করতে হবে লাইসেন্স।"

রুট পারমিট ছাড়াই চলছে বাস! রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, লাইসেন্স বাতিল করার নির্দেশ

শেষ আপডেট: 18 April 2024 17:58

দ্য ওয়াল ব্যুরো: কোনওরকম রুটের পারমিট ছাড়াই শহর কলকাতা এবং বাবুঘাট এলাকায় একাধিক বাস চলাচল করছে বলে অভিযোগ। এ ব্যাপারে আগেই রাজ্যকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তারপরও রাজ্য যথাযথ পদক্ষেপ না নেওয়ায় এব্যাপারে রাজ্যের ভূমিকার ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট।

বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য,  "শুধু শোকজ করলে হবে না, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন বাতিল করতে হবে লাইসেন্স।"

বাস নির্দিষ্ট পারমিটের বাইরে চলছে কি না, তা নিশ্চিত করতে এর আগে জিপিএস লাগানোর কথা বলা হয়েছিল। এব্যাপারে পরিবহণ দফতর কি বিজ্ঞপ্তি জারি করেছিল তা আদালতকে জানানোর নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি বলেন, "অন্যান্য রাজ্যের লোকাল বাসে পর্যন্ত ফ্যান লাগানো থাকে। আর আমাদের রাজ্যে আসুন, দেখবেন কী রকম বাস সার্ভিস!"

প্রধান বিচারপতির আরও পর্যবেক্ষণ, "এইভাবে বেআইনি বাস চললে তো যেকেউ যেকোনও রাস্তায় দশ বিশজন করে যাত্রী নিয়ে চলতে থাকবে!"

অভিযোগ, বাবুঘাট বা ধর্মতলায় ঢোকার অনুমতি না থাকলেও বিভিন্ন বাস এই রাস্তায় ঢুকছে এবং সেখান থেকে নিজেদের ইচ্ছেমতো বাস চালাচ্ছে।

এ ব্যাপারে আদালতের নির্দেশে রাজ্য পরিবহণ দফতরের সচিব ও ডেপূটি কমিশনার ট্রাফিককে নিয়ে কমিটি তৈরি করেছে রাজ্য। এদিন রাজ্যের তরফে আদালতে জানানো হয়, ওই কমিটি ৭৪ জনকে শোকজ করেছে। প্রধান বিচারপতি পাল্টা জানতে চান, "শোকজের পর তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে? করা হয়ে থাকলে রিপোর্টে  উল্লেখ নেই কেন?"

এরপরই বিচারপতি জানান, যে সমস্ত বাস মালিককে শোকজ করা হচ্ছে তারা আদৌ তারপর নির্দেশ মানছে কি না, সেটা দেখতে হবে রাজ্যকে। তা না হলে আদালতের নির্দেশে আখেরে কোনও কাজ হবেনা। পাশাপাশি রাজ্যের পরিবহন দফতরকে অনুসন্ধান করে দেখতে হবে এদের মধ্যে কাদের কাদের ইন্টারস্টেট অনুমোদন রয়েছে। এ ব্যাপারে রাজ্য পরিবহন দফতরের কাছে বিস্তারিত তথ্য তলব করেছে হাইকোর্ট। 

পারমিট ছাড়াই বাস চলাচলের অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। মামলাকারীর আবেদন ছিল, কত বাস বেআইনিভাবে চলছে তা চিহ্নিত করা হোক এবং বিস্তারিত রিপোর্ট দেওয়া হোক আদালতে। 


```