
শেষ আপডেট: 22 February 2023 09:11
দ্য ওয়াল ব্যুরো: এক টাকার (1 rupee) এখন ক্রয় ক্ষমতা কত? আর্থিক বিশেষজ্ঞদের মতে, এক টাকায় এখন লজেন্স, চুইংগাম, শ্যাম্পুর স্যাসের মতো হাতেগোনা কয়েকটি জিনিস মেলে। এক, দু টাকার কয়েন কাজে আসে মূলত লেনদেনে। দোকান, বাজারে কেনাকাটায়, বাসের ভাড়া মেটাতে দরকার পড়ে এক টাকার কয়েনের।
বেঙ্গালুরুর মেট্রোপলিটন পরিবহণ সংস্থার ঘাড়ে মাত্র এক টাকার জন্যই চেয়েছে তিন হাজার টাকার বোঝা। এরমধ্যে মামলার সাজা হিসাবে দু হাজার টাকা জরিমানা (fine of 2 thousand rupees)। বাকি এক হাজার টাকা কোর্ট ফি।
বেঙ্গালুরু মেট্রোপলিটন পরিবহণের বাসে চেপেছিলেন শহরের বাসিন্দা জনৈক রমেশ নায়েক। তিনি ২৯ টাকার টিকিট কাটেন। কন্ডাক্টরকে ৩০ টাকা দেন। হিসাব মতো তাঁর এক টাকা ফেরত পাওয়ার কথা।
রমেশের অভিযোগ, কন্ডাক্টার তাঁকে এক টাকা ফেরত দিতে অস্বীকার করেন। খুচরোর সমস্যা থাকলে তিনি বিষয়টি মেনে নিতেন। কিন্তু কন্ডাক্টর তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।
ঘটনাটি ২০১৯ এর। রমেশ ঘটনার দিনই ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন। সেই মামলার রায়ে পরিবহণ সংস্থাটিকে বলেছে ৪৫ দিনের মধ্যে রমেশকে জরিমানার অর্থ বাবদ দু হাজার টাকা দিতে। মামলায় পরিবহণ সংস্থাটি অভিযোগটিকে তুচ্ছ বলে উড়িয়ে দিয়েছিল। ক্রেতা আদালত তা মানেনি। তাদের বক্তব্য, টাকার অঙ্ক যাই হোক না কেন যাত্রীকে তা ফেরাতেই হবে।
মিডডে মিল রান্নার সময় গ্যাস লিক করে আগুন, হুগলির স্কুলে আতঙ্ক