
শেষ আপডেট: 28 February 2023 09:47
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড বড়বাজারে (Burrabazar fire)। একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে বলে সূত্রের খবর। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ জোড়াবাগান থানার অন্তর্গত থ্রি বি দর্পনারায়ণ স্ট্রিটে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ওই কারখানায় জরি এবং চুমকি তৈরি করা হত। দুপুরবেলা ব্যাস্ত সময়ে হঠাতই কারখানাটি থেকে গলগল ধরে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। এরপরেই খবর দেওয়া হয় দমকলে।
ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন। প্রায় দু ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা।
প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
বাংলায় পরিযায়ী শ্রমিক কত? রাজ্যের কাছে ১২ বছরে হিসেব চাইল হাইকোর্ট