Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বোরখা পরে ব্যাঙ্কে ঢুকতে বাধা বিহারে, কাঠগড়ায় কর্মীরা

দ্য ওয়াল ব্যুরো: বিহারে (Bihar) এবার হিজাব বিতর্ক! বিহারের বেগুয়াসারিতে বোরখা (Burqa) পরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার। এক মহিলা ইউকো ব্যাঙ্কের মনসুর চক শাখাতে টাকা তুলতে গিয়ে এক

বোরখা পরে ব্যাঙ্কে ঢুকতে বাধা বিহারে, কাঠগড়ায় কর্মীরা

শেষ আপডেট: 21 February 2022 09:49

দ্য ওয়াল ব্যুরো: বিহারে (Bihar) এবার হিজাব বিতর্ক! বিহারের বেগুয়াসারিতে বোরখা (Burqa) পরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার। এক মহিলা ইউকো ব্যাঙ্কের মনসুর চক শাখাতে টাকা তুলতে গিয়ে একটি 'খারাপ' অভিজ্ঞতার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। তাঁর ওই অভিজ্ঞতার কথা ভিডিও করে রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিও-র তথ্য অনুযায়ী, দু-তিনজন ব্যাঙ্ক কর্মী ওই মহিলাকে তাঁর হিজাব খোলার কথা বলে, যদি তা হিজাব খোলে তবেই টাকা তুলতে দেওয়া হবে। ওই মহিলাটি ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং বাবা-মাকে ডেকে পাঠান। তাঁরা সেই কর্মীদের কাছে হিজাব পরে ব্যাঙ্কে না ঢোকার লিখিত বিজ্ঞপ্তি চান। আরও পড়ুনঃ লালুকে ফের ৫ বছর হাজতবাসের নির্দেশ আদালতের, জরিমানা ৬০ লক্ষ টাকা ওই মহিলাটির বাবা সংবাদমাধ্যমকে জানান, 'আমি এবং আমার মেয়ে প্রতি মাসেই ব্যাঙ্কে আসি। কিন্তু এর আগে আমাদের এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। কেন এখন এরা এটা করছে? যদি কর্নাটকে এমনকিছু জারি হয়ে থাকে তো, এরা বিহারে কেন তা জারি করার চেষ্টা করছে? ওদের কাছে হিজাব পরে ব্যাঙ্কে ঢুকতে না পারার কোনও লিখিত নির্দেশ আছে?' এমনকি এই ঘটনার ভিডিও করার সময়ও ওই মহিলাটিকে এবং তাঁর পরিবারকে বাধা দেওয়া হয়। রবিবার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর থেকেই চাঞ্চল্য ছড়ায়। ভিডিওটি আরজেডি নেতা তেজস্বী যাদব নিজের টুইটারে টুইট করে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ট্যাগ করেন। লেখেন, 'আপনি আপনার পদ সুরক্ষিত করতে কতটা যেতে পারেন? আমি বুঝতে পারি আপনি বিজেপির কাছে আপনার আদর্শ, নীতি, নৈতিক দায়িত্ব ও বিবেক বন্ধক রেখেছেন। কিন্তু আপনি সংবিধানের শপথ নিয়েছেন। অন্তত সংবিধানকে সম্মান করুন এবং অভিযুক্ত কর্নীদের গ্রেফতার করুন।' ঘটনাটি সামনে আসতেই নড়েচড়ে বসেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাঁরা টুইট করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। লিখেছে, 'ব্যাঙ্ক নাগরিকদের ধর্মীয় অনুভূতিকে সম্মান করে এবং কখনই বৈষম্য করে না। ব্যাঙ্ক এই বিষয়ে তথ্য যাচাই করছে।'

```