Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানুষ দেখলেই জড়িয়ে ধরছে অস্ট্রেলিয়ার দাবানলে আক্রান্ত প্রাণীরা, চাইছে জল

দ্য ওয়াল ব্যুরো: মানুষজন দেখলেই ছুটে এসে জড়িয়ে ধরছে তারা! ছাড়তেই চাইছে না কাউকে! এমনই দৃশ্য দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার আনাচকানাচে। তারা সকলেই না-মানুষ। দাবানলে বিপন্ন ক্যাঙারু, কোয়ালার দল। দু'সপ্তাহেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ ব

মানুষ দেখলেই জড়িয়ে ধরছে অস্ট্রেলিয়ার দাবানলে আক্রান্ত প্রাণীরা, চাইছে জল

শেষ আপডেট: 7 January 2020 10:36

দ্য ওয়াল ব্যুরো: মানুষজন দেখলেই ছুটে এসে জড়িয়ে ধরছে তারা! ছাড়তেই চাইছে না কাউকে! এমনই দৃশ্য দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার আনাচকানাচে। তারা সকলেই না-মানুষ। দাবানলে বিপন্ন ক্যাঙারু, কোয়ালার দল। দু'সপ্তাহেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ বনভূমিতে যে অগ্নিকাণ্ড চলছে, তাতে এখনও পর্যন্ত ৫০ কোটি পশু-পাখি মারা গেছে বলে জানা গেছে। আহত প্রাণীরা জঙ্গল ছেড়ে পালাচ্ছে এদিক ওদিক। লোকালয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। মানুষ দেখলেই জড়িয়ে ধরছে নিরাপদ আশ্রয়ের জন্য। সাধারণত মানুষজন থেকে দূরে থাকতেই পছন্দ করে পশুপ্রাণীরা। মানুষ দেখলে বরং পালিয়ে যায় জঙ্গলের ভিতরে। কিন্তু এ বিপর্যয়ের অসহায়তা যেন বদলে দিয়েছে তাদের সেই চারিত্রিক বৈশিষ্ট্যও। দমকলকর্মীদের কাছে জল চাইছে তারা। সাধারণ মানুষের কাছে চাইছে আশ্রয়, খাবার। প্রাণের ভয়ে তুচ্ছ হয়ে গেছে মানুষ-প্রাণীর দূরত্ব। দু'সপ্তাহেরও বেশি সময় ধরে দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসের বিস্তীর্ণ বনভূমি। দমকা হাওয়ায় আগুন আরও বেশি ছড়িয়ে পড়েছে। দমকলকর্মী ও উদ্ধারকারীরা কার্যত দিশাহীন। অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। অস্ট্রেলিয়ার কোনও কোনও এলাকার আকাশ লালচে ও অন্ধকার হয়ে গেছে এই আগুনের জেরে। তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াস। অস্ট্রেলিয়ার ব্যুরো অফ মেটিওরোলজি জানিয়েছে, ঝোড়ো হাওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে দ্রুত। বৃষ্টি ছাড়া পরিত্রাণ পাওয়া মুশকিল। এখনও পর্যন্ত ধ্বংস হয়েছে ১২০০ ঘরবাড়ি। মারা গেছেন অন্তত ২৪ জন। তবে মাত্রাছাড়া ক্ষয়ক্ষতি হয়েছে প্রাণী জগতের। প্রায় ৫০ কোটি পশু-পাখি ঝলসে মারা গেছে। এই সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে। পুড়ে ছাই হয়ে গিয়েছে কয়েক হাজার কোয়ালা। বিলুপ্তপ্রায় এই কোয়ালা প্রজাতির বড় অংশ বাস করত অস্ট্রেলিয়ার বনাঞ্চলে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে বহু দগ্ধ পশু-পাখির ছবি। বীভৎস সে ছবি দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। কোথাও আগুন থেকে বাঁচার জন্য দৌড়চ্ছে ক্যাঙারু। কোথাও একটু জলের জন্য আকুল হয়েছে ঝলসে যাওয়া কোয়ালা। গৃহপালিত জীবও মারা গেছে অনেক। দৌড়ে পালাতে দেখা গেছে একটি ঘোড়াকে। দেখা গেছে, জঙ্গলের বাইরে কাঁটাতারের বেড়ায় ঝুলে রয়েছে একটি ক্যাঙারুর মৃতদেহ। কাকাতুয়া-সহ অনেক প্রজাতির পাখি মরে গাছের নীচে পড়ে থাকতে দেখা গেছে। এই অবস্থায় মানুষের কাছেই শেষ আশ্রয় খুঁজছে বিপন্ন প্রাণীকুল। মানুষ দেখলেই তাদের জড়িয়ে ধরার একাধিক ছবি ও ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: ‘আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল!’ দাবানল নিয়ে সমালোচনার মুখে স্বীকারোক্তি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর


```