Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

স্বাধীনতা দিবসে বুর্জ খলিফায় জ্বলল তেরঙা, একদিন আগেই জায়গা পায়নি পাক পতাকা

দ্য ওয়াল ব্যুরো: ভারতের স্বাধীনতা দিবস (Indian Independence Day) উপলক্ষে ১৫ অগস্ট মধ্যরাতে (স্থানীয় সময়) দুবাইয়ের বুর্জ খলিফা (Burj Khalifa) জুড়ে জ্বলে উঠল দেশের তেরঙা পতাকা। সেই সঙ্গেই বাজল 'জনগণমন', ছুটল ফোয়ারা। গায়ে কাঁটা দেওয়া মুহূর্ত

স্বাধীনতা দিবসে বুর্জ খলিফায় জ্বলল তেরঙা, একদিন আগেই জায়গা পায়নি পাক পতাকা

শেষ আপডেট: 15 August 2023 18:36

দ্য ওয়াল ব্যুরো: ভারতের স্বাধীনতা দিবস (Indian Independence Day) উপলক্ষে ১৫ অগস্ট মধ্যরাতে (স্থানীয় সময়) দুবাইয়ের বুর্জ খলিফা (Burj Khalifa) জুড়ে জ্বলে উঠল দেশের তেরঙা পতাকা। সেই সঙ্গেই বাজল 'জনগণমন', ছুটল ফোয়ারা। গায়ে কাঁটা দেওয়া মুহূর্তের সাক্ষী হলেন হাজার হাজার ভারতীয়।

https://x.com/ani/status/1691489038082224128?s=48

তবে ঠিক একদিন আগে, অর্থাৎ গতকাল, ১৪ অগস্ট দিনটি পাকিস্তানের স্বাধীনতা দিবসে এমনটা হয়নি। তাই নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানিরা। পাক স্বাধীনতা দিবস (Pakistan Independence Day) উপলক্ষে প্রতি বছরই বুর্জ খলিফা (Burj Khalifa) জ্বলজ্বল করে ওঠে পাকিস্তানের পতাকার রঙে। হাজার আলোয় সেজে ওঠে সবুজের উপর সাদা চাঁদ-তারার ছবি।

তেমনটাই এবছরেও হওয়ার কথা ছিল। তাই ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে বুর্জ খলিফায় (Burj Khalifa) দেশের পতাকা ফুটে উঠতে দেখবেন বলে সেখানে জমা হয়েছিলেন কয়েকশো পাকিস্তানি।

কিন্তু এ বছর বুর্জ খলিফায় জ্বলনি পাকিস্তানের পতাকা। সারা রাত অপেক্ষা করেও দেখা গেল না কোনও বদল। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন পাকিস্তানিরা। সোশ্যাল মিডিয়ায় উগরে দেন রাগ। বলেন, এটা চূড়ান্ত অপমান!

১৯৪৭ সালে ভারত এবং পাকিস্তান দুই দেশই একসঙ্গে ব্রিটিশ শাসনমুক্ত হয়। পরপর দু'দিন দুই দেশের স্বাধীনতা সূচিত হয় তখন থেকেই। উদযাপনও হয় সেভাবেই। তবে এবছর দুবাইয়ের এই ঘটনায় বেশ চটেছে ইসলামাবাদ। কিন্তু কেন এমন হল, তা এখনও জানা যায়নি। বুর্জ খলিফার তরফেও কিছু বলা হয়নি। তবে বুর্জ খলিফার ইনস্টা পেজে পাকিস্তানের পতাকা জ্বলা ছবি পোস্ট করা হয় গতকাল।

ভারতের পতাকা অবশ্য প্রতি বছরই ১৫ অগস্ট ঠিকমতোই জ্বলে ওঠে বুর্জ খলিফা জুড়ে। এবারও তার অন্যথা হয়নি।

পাক স্বাধীনতা দিবসে এই প্রথম বুর্জ খলিফায় জ্বলল না জাতীয় পতাকা, ক্ষুব্ধ পাকিস্তানিরা


```