Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

চপ শিল্পেই বাজিমাত করেন বর্ধমানে দুলাল, আজও সেই দোকানের নামেই বিখ্যাত গোটা এলাকা

বর্ধমানের বড়বাজারে ওই চপের দোকান সবাই একডাকে চেনে। এক চিলতে এই দোকান থেকে লাইন দিয়ে চপ কেনেন শহরবাসী।

চপ শিল্পেই বাজিমাত করেন বর্ধমানে দুলাল, আজও সেই দোকানের নামেই বিখ্যাত গোটা এলাকা

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 13 November 2024 18:20

চন্দন ঘোষ


মাটির উনুন। তাতে হালকা আঁচ। তেতে উঠছে কালচে কড়াই। দোকান ঘিরে লম্বা লাইন। ঝুড়িতে লালচে চপ, পেঁয়াজি, বেগুনি। থেকে থেকে কানে আসছে, 'দাদা এদিকে','আমাকে দশটা আগে দিয়ে দিন','অনেকক্ষণ দাঁড়িয়ে আছি,আমাকে ছেড়ে দিন না'। হ্যাঁ এমন দৃশ্যই চোখে পড়বে বর্ধমানের বড়বাজারে দুলালের তেলেভাজার দোকানে। শুধু তেল থেকে ছেঁকে তোলার অপেক্ষা।  দুরদুরান্ত থেকে মানুষ এখানে আসেন চপ,বেগুনি,পেঁয়াজি আর ডালপুরির স্বাদ নিতে। এত ভিড় যে দিয়ে কুলোতে পারা যায় না। 

চপ শিল্পের কথা একসময় বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে নিয়ে ট্রোল হতে হয়েছিল তাঁকে অনেক। এখনও কটাক্ষের শিকার হন তিনি। কিন্তু চপ ভেজেও যে খ্যাতি পাওয়া যায়, ব্যবসা করা যায় তা দেখিয়ে দিয়েছেন বর্ধমানে দিলীপ নাগ। তাঁর চপের স্বাদে মন ভোলে এলাকাবাসীর। দোকানের নামে এলাকার পরিচয় এখন। বর্ধমানের বড়বাজারে ওই চপের দোকান সবাই একডাকে চেনে। এক চিলতে এই দোকান থেকে লাইন দিয়ে চপ কেনেন শহরবাসী। এমন কী আছে এই দোকানের তেলেভাজায়? 

বিশ্বজিৎ পাল নামের এক ক্রেতা জানাচ্ছেন, খুবই সুস্বাদু চপ পাওয়া যায় এখানে। ভাল লাগে। আসলেই কিনে নেই যান। আরেক ক্রেতা জানান, বর্ধমানে স্পেশাল চপ এখন দুলালের চপই। আসলেই খাওয়া মাস্ট।

এবিষয়ে অবশ্যই তেমন কিছুই বললেন না মালিক দিলীপ নাগ। তাঁর কথায়, যে মনে করবে চপ খাবে। সে এখানেই আসবে।

বর্তমানে তিনিই মালিক এই দোকানের। শুরু থেকে এই দোকান চপের দোকান ছিল না। ছিল মিষ্টির দোকান। দিলীপ নাগের বাবা দুলাল নাগ, যার নামে চপের দোকানটি। তিনি আলাদা হয়ে যান ভাইয়ের থেকে। নিজের অংশের মিষ্টির দোকান বন্ধ করে ডালপুরির দোকান খোলেন। তেলেভাজাও পাওয়া যেত। সেই দোকানেরই হাল ধরেন দিলীপ। নিজগুণে আজ বর্ধমানের সেরা চপের দোকানের তালিকায় নিয়ে যান।

দোকানে বর্তমানে কর্মচারী তিন জন। টানা ১৫ ঘণ্টা চপের দোকান খোলা থাকে। একটানা কাজ করেন তিনজন। দিলীপবাবুও সমানতালে কাজ করেন। এখানে দু'বেলাই বেগুনি, পেঁয়াজি পাওয়া যায়।


```