Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুল্লি বাই মামলায় তিন অভিযুক্তকে জামিন দিল না মুম্বই আদালত

দ্য ওয়াল ব্যুরো : বিশাল কুমার ঝা, শ্বেতা সিং এবং মায়াঙ্ক রাওয়াত। 'বুল্লি বাই' (Bully Bai) মামলায় এই তিনজনকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ (Mumbai Police)। বৃহস্পতিবার তাঁদের জামিন দিতে অস্বীকার করল মুম্বইয়ের এক আদালত (Court)। চলতি সপ্তাহের শ

বুল্লি বাই মামলায় তিন অভিযুক্তকে জামিন দিল না মুম্বই আদালত

শেষ আপডেট: 20 January 2022 12:03

দ্য ওয়াল ব্যুরো : বিশাল কুমার ঝা, শ্বেতা সিং এবং মায়াঙ্ক রাওয়াত। 'বুল্লি বাই' (Bully Bai) মামলায় এই তিনজনকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ (Mumbai Police)। বৃহস্পতিবার তাঁদের জামিন দিতে অস্বীকার করল মুম্বইয়ের এক আদালত (Court)। চলতি সপ্তাহের শুরুতে মুম্বই পুলিশের সাইবার সেল তিনজনের জামিনের আবেদনের বিরোধিতা করে। তারা জানায়, অভিযুক্তরা 'সুল্লি ডিলস অ্যাপ' মামলাতেও অভিযুক্ত। জানুয়ারির শুরুতে বুল্লি বাই অ্যাপ নিয়ে রীতিমতো হইচই শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। ওই অ্যাপে মুসলিম মহিলাদের ছবি দিয়ে অনলাইনে ভুয়ো নিলামের আয়োজন করা হয়েছিল। একবছর আগে সুল্লি ডিলস নামে ওই ধরনের এর একটি অ্যাপ নিয়ে হইচই হয়। বুল্লি বাই অ্যাপে কয়েকশ মুসলিম মহিলার ছবি দেওয়া হয়েছিল। তাঁদের কারও কাছে ছবি প্রকাশের অনুমতি নেওয়া হয়নি। ওই মহিলাদের অপমান করার জন্যই অ্যাপে তাঁদের ছবি দেওয়া হয়েছিল। ওই মামলায় পুলিশ এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে। বিশাল কুমার ঝা গ্রেফতার হয়েছেন বেঙ্গালুরু থেকে। উত্তরাখণ্ড থেকে গ্রেফতার হয়েছেন শ্বেতা সিং ও মায়াঙ্ক রাওয়াল। অসমের জোরহাট থেকে গ্রেফতার হয়েছেন নীরজ বিষ্ণোই। বৃহস্পতিবার ওড়িশা থেকে আরও একজন গ্রেফতার হয়েছেন। তাঁর নাম নীরজ সিং। তাঁর এমবিএ ডিগ্রি আছে। অভিযোগ, বিতর্কিত অ্যাপ বানানোর পিছনে মূল চক্রী তিনিই। নীরজ বিষ্ণোইয়ের সঙ্গে তাঁর বন্ধু ওঙ্কারেশ্বর ঠাকুরও গ্রেফতার হয়েছেন। অভিযোগ, তিনি সুল্লি ডিল অ্যাপ বানিয়েছিলেন। তাঁকে বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করেছিল মুম্বই পুলিশ। আদালত তাঁকে ২৭ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে।

```