দ্য ওয়াল ব্যুরো : কলকাতা থেকে চিনের কুনমিং পৌঁছে যাওয়া যাবে কয়েক ঘণ্টায়। বুধবার ভারত ও চিনের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক বিষয়ক এক আলোচনায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন কলকাতায় চিনের কনসাল জেনারেল মা ঝানয়ু। তিনি বলেন, আমরা কুনমিং থেকে কলকাতা পর্যন্ত বুলেট ট্রেন চালাতে চাই। ওই প্রকল্প বাস্তবায়িত হলে দুই শহরের মধ্যে যাতায়াতে সময় লাগবে মাত্র কয়েক ঘন্টা।
এর আগে বাংলাদেশ, চিন, ভারত, মায়ানমার, চার দেশকে যুক্ত করে অর্থনৈতিক করিডোর নির্মাণের কথা হয়েছিল। কুনমিং থেকে কলকাতা বুলেট ট্রেন সেই প্রকল্পের অন্তর্ভুক্ত কিনা চিনের কনসাল জেনারেল জানাননি।
ঝানয়ু বলেন, ভারতের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী। সম্প্রতি টাকার দাম পড়েছে বটে, কিন্তু তাতে ভারতের অর্থনীতির শক্তি কমবে না। চিন প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়।