Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিজেপি নেতার বাড়ির উপর চলল বুলডোজার! খাস কলকাতায় ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: এবার খাস কলকাতায় (Kolkata) ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগ। বিজেপি (BJP) নেতা সুনীল সিংয়ের বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে

বিজেপি নেতার বাড়ির উপর চলল বুলডোজার! খাস কলকাতায় ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগ

শেষ আপডেট: 19 August 2023 06:48

দ্য ওয়াল ব্যুরো: এবার খাস কলকাতায় (Kolkata) ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগ। বিজেপি (BJP) নেতা সুনীল সিংয়ের বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে।

বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে সরব হওয়াতেই স্থানীয় তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরের মদতে সুনীলের বাড়ির একাংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সুনীলবাবু বিজেপির (BJP) জেলা কমিটির সদস্য ও শ্যামপুকুর বিধানসভার প্রাক্তন আহ্বায়ক।

তাঁর (BJP) অভিযোগ, “তৃণমূল সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চাইছে। আমি ওদের ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছিলাম। তাই পুরসভাকে (Kolkata)  দিয়ে আমার বাড়ির একতলার দোকানঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে।”

যদিও বিজেপির আনা রাজনৈতিক যোগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “পুরসভার জায়গা দখল করে নির্মাণ গড়েছিলেন। আইন মেনেই ভাঙা হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।”

ওই নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে শুক্রবার রীতিমতো উত্তেজনা ছড়ায় বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে। শনিবারও এলাকায় রয়েছে রাজনৈতিক উত্তেজনার রেশ। পুরসভার এই পদক্ষেপের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায় তা নিয়ে আইনি পরামর্শ নিচ্ছেন বিজেপি নেতা সুনীল সিং।

আরও পড়ুন: যৌন সম্পর্কে সম্মতির ন্যূনতম বয়স কত হওয়া উচিত? কেন্দ্রের পরামর্শ চাইল শীর্ষ আদালত


```