Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বৌমাকে ঢুকতে দিচ্ছে না, শ্বশুরবাড়িকে শিক্ষা দিতে বুলডোজার আনল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: পণ (Dowry) চাওয়া সত্ত্বেও দেওয়া হচ্ছিল না কিছুতেই। সেই রাগেই শ্বশুরবাড়ি (In laws House) থেকে বের করে দেওয়া হয়েছিল মহিলাকে (woman)। তাঁকে ফেরানোর জন্য এবার বুলডোজার (bulldozer) নিয়ে বাড়ির দোরগোড়ায় হাজির হল যোগীরাজ্যের (UP)

বৌমাকে ঢুকতে দিচ্ছে না, শ্বশুরবাড়িকে শিক্ষা দিতে বুলডোজার আনল পুলিশ

শেষ আপডেট: 30 August 2022 17:11

দ্য ওয়াল ব্যুরো: পণ (Dowry) চাওয়া সত্ত্বেও দেওয়া হচ্ছিল না কিছুতেই। সেই রাগেই শ্বশুরবাড়ি (In laws House) থেকে বের করে দেওয়া হয়েছিল মহিলাকে (woman)। তাঁকে ফেরানোর জন্য এবার বুলডোজার (bulldozer) নিয়ে বাড়ির দোরগোড়ায় হাজির হল যোগীরাজ্যের (UP) পুলিশ (police)।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনুরে। ২০১৭ সালে বিয়ে হয়েছিল নূতন মালিক নামে ওই মহিলার। শ্বশুরবাড়ির তরফ থেকে ৫ লক্ষ টাকা এবং একটি বোলেরো গাড়ি পণ হিসাবে চাওয়া হয়েছিল বলে জানিয়েছেনা নূতনের বাবা। সেসব দিতে না পাড়ার জন্য বাড়ি থেকে বের করে দেওয়া হয় নূতনকে। ২০১৯ সাল থেকে বাপের বাড়িতেই থাকছিলেন তিনি। এরপরেই আদালতের দ্বারস্থ হন নূতন। আদালত তাঁকে শ্বশুরবাড়িতে থাকার নিদেশ দেয়। কিন্ত তা সত্বেও শ্বশুরবাড়ির লোকজন কিছুতেই ঢুকতে দিচ্ছিল না নূতনকে। এরপরেই এলাহাবাদ হাইকোর্টে আপিল করে নূতনের পরিবার। নিম্ন আদালতের মতো একই রায় দিয়ে এলাহাবাদ কোর্ট উপযুক্ত নিরাপত্তা সহকারে নূতনকে তাঁর শ্বশুরবাড়িতে দিয়ে আসার জন্য নির্দেশ দেয় পুলিশকে।

এরপরেই গত সোমবার নূতনকে নিয়ে পুলিশ হাজির হয় তাঁর শ্বশুরবাড়িতে। কিন্তু এক ঘণ্টা ধরে ডাকাডাকির পরেই দরজা খোলেনি কেউ। এরপরেই বুলডোজার নিয়ে সেখানে হাজির হন পুলিশের আধিকারিকরা। বাইরে থেকেই মাইক নিয়ে নূতনের পরিবারের উদ্দেশে আদালতের নির্দেশ পড়ে শোনাতে শুরু করে পুলিশ। আদালতের নির্দেশ অবমাননা করলে তার ফল ভাল হবে না বলে হুঁশিয়ারি দিতেও শোনা যায় পুলিশকে।

বুলডোজার আসতেই কাজ হয়। এরপরেই দরজা খোলে নূতনের শ্বশুরবাড়ির লোকজন। বিজনুরের পুলিশ সুপার প্রবীণ রঞ্জন সিং জানিয়েছেন, ওই মহিলাকে বাড়িতে ঢুকতে সাহায্য করেছে পুলিশ। পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশে বুলডোজারের ব্যবহার নিয়ে গত কয়েক মাস ধরেই বিতর্ক তৈরি হয়েছে। হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সে রাজ্যে অনেকেরই বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই প্রথম কোনও মহিলাকে সাহায্য করার জন্য বুলডোজারের ব্যবহার করতে দেখা গেল পুলিশকে।

বিশ্বের তৃতীয় ধনী গৌতম আদানি, ইলন মাস্ক ও জেফ বেজোসের পরেই, আম্বানীরা ধারেকাছেই নেই


```