Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিধায়ক হত্যার সাক্ষী খুন হয়েছিলেন! অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল যোগী সরকার

দ্য ওয়াল ব্যুরো: বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পালকে খুনের ঘটনার (UP MP murder case) অন্যতম সাক্ষী উমেশ পালকে (Umesh Pal) শুক্রবার প্রকাশ্যে গুলি করে খুন করেছিল আততায়ীরা। দুটি খুনের ঘটনাতেই নাম জড়িয়েছিল গ্যাংস্টার আতিক আহমেদের। সোমবার উমে

বিধায়ক হত্যার সাক্ষী খুন হয়েছিলেন! অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল যোগী সরকার

শেষ আপডেট: 1 March 2023 11:55

দ্য ওয়াল ব্যুরো: বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পালকে খুনের ঘটনার (UP MP murder case) অন্যতম সাক্ষী উমেশ পালকে (Umesh Pal) শুক্রবার প্রকাশ্যে গুলি করে খুন করেছিল আততায়ীরা। দুটি খুনের ঘটনাতেই নাম জড়িয়েছিল গ্যাংস্টার আতিক আহমেদের। সোমবার উমেশ পালকে খুনে জড়িত এক দুষ্কৃতীর মৃত্যু হয়েছিল পুলিশের এনকাউন্টারে। তার একদিন পরেই, বুধবার সকালে ঘটনায় জড়িত আর এক দুষ্কৃতী এবং আতিকের ঘনিষ্ঠ আত্মীয় জাফর আহমেদের বাংলো বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিতে দেখা গেল যোগী প্রশাসনকে (Bulldozer)।

সূত্রের খবর, পুলিশ জাফরের বাড়িটিতে তল্লাশি চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ পায়। তারপরেই বুলডোজার এনে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। বাড়িটিতে সেই সময় আতিকের স্ত্রী এবং ছেলে ছিল বলেও জানা গেছে। জাফরের বাড়িটি ছাড়াও পুলিশ আতিকের লখনউয়ের বাড়িতেও তল্লাশি চালায় এদিন। কুখ্যাত গ্যাংস্টারের দুটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

২০০৫ সালে খুন হয়েছিলেন বিএসপির বিধায়ক রাজু পাল। ঘটনায় নাম জড়িয়েছিল সমাজবাদী পার্টির নেতা আতিক আহমেদের। তাঁর হত্যার ঘটনার অন্যতম সাক্ষী আইনজীবী উমেশ পালকে গত শুক্রবার প্রয়াগরাজে তাঁর বাড়ির সামনে প্রকাশ্যে গুলি করে খুন করে ৫ জন দুষ্কৃতী। ঘটনায় মৃত্যু হয় উমেশ পালের দেহরক্ষীরও। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে ফের আতিকের নামই উঠে আসে। পুলিশের দাবি, বর্তমানে আমদাবাদ জেলে বন্দি আতিকই পুলিশের কাছে নিজের জবানবন্দি দেওয়ার আগে ঘনিষ্ঠ লোকজনকে পাঠিয়ে খুন করিয়েছে উমেশ পালকে।

সেই ঘটনায় দায়ের হওয়া এফআইআরে আতিক ছাড়াও তার স্ত্রী বিএসপি নেত্রী সাইস্তা পারভীন এবং ছেলে আসাদ আহমেদের নাম রয়েছে বলে সূত্রের খবর। সোমবার পুলিশের এনকাউন্টারে উমেশ পালকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত আতিক ঘনিষ্ঠ এক দুষ্কৃতী আরবাজের মৃত্যু হয়েছিল। ধুমানগঞ্জের নেহরু পার্ক এলাকায় পুলিশের সঙ্গে এনকাউন্টারের সময় আরবাজের বুকে গুলি লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

সেই ঘটনার একদিন পরেই আর এক দুষ্কৃতী জাফরের বাড়ি ভাঙার কাজ করল পুলিশ।

দিনকয়েক আগেই উমেশ পাল খুনের ঘটনায় সমাজবাদী পার্টিকে একহাত নিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমাজবাদী পার্টি কীভাবে আতিকের মতো মাফিয়াকে নেতা বানিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। উত্তরপ্রদেশের মাটিতে মাফিয়ারাজের কোনও জায়গা নেই বলে দাবি তাঁর।

পঞ্চায়েত ভোট এখনই ঘোষণা করা যাবে না, শুভেন্দুর মামলায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ল


```