Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মহিলাকে হেনস্থায় অভিযুক্ত বিজেপি নেতা, নয়ডায় তাঁর বাড়ি ভাঙতে পৌঁছল বুলডোজার

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির কিষাণ মোর্চার সদস্য (BJP leader) শ্রীকান্ত ত্যাগীর (Tiyagi) অবৈধ সম্পত্তি ধ্বংস করতে বুলডোজার (Bulldozer) পৌঁছাল নয়ডার (Noida) আবাসনে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে দেখা যায় বিজেপির সদস্য ত্যাগীর

মহিলাকে হেনস্থায় অভিযুক্ত বিজেপি নেতা, নয়ডায় তাঁর বাড়ি ভাঙতে পৌঁছল বুলডোজার

শেষ আপডেট: 8 August 2022 05:25

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির কিষাণ মোর্চার সদস্য (BJP leader) শ্রীকান্ত ত্যাগীর (Tiyagi) অবৈধ সম্পত্তি ধ্বংস করতে বুলডোজার (Bulldozer) পৌঁছাল নয়ডার (Noida) আবাসনে।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে দেখা যায় বিজেপির সদস্য ত্যাগীর সঙ্গে এক মহিলার কথা কাটাকাটি চলছে। সেই ভিডিওতে ত্যাগীকে ওই মহিলার উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেও দেখা যায়।

জানা যায়, ত্যাগী আবাসনে কিছু চারাগাছ লাগাতে গিয়েছিলেন। তখন ওই মহিলা বলেন, কমপ্লেক্সের ভিতরে নিজের সিদ্ধান্তে কিছু করা নিয়ম বিরুদ্ধ। কিন্তু সে কথা মানতে চান না ত্যাগী। উলটে তিনি বলেন এটা তাঁর অধিকার। আর তারপরই শুরু হয় গালিগালাজ।

এই ঘটনার পরের দিন ত্যাগীর দলবল আবাসনের মধ্যে ঢুকে অশান্তি করতে থাকে। ওই মহিলার ঠিকানাও জানতে চায় বারবার।

এই ঘটনার খবর পেয়ে নয়ডা পুলিশ গিয়ে পৌঁছায় নয়ডার ওই আবাসনে। এই কমপ্লেক্সের ফেস ২ এর দায়িত্বপ্রাপ্ত অফিসারকে বহিষ্কার করা হয়েছে।

ত্যাগী নিজেকে বিজেপির সদস্য বলে উল্লেখ করে কিছু বড় নেতাদের সঙ্গে ছবি পোস্ট করলেও বিজেপি তাকে অস্বীকার করেছে।

https://twitter.com/ANINewsUP/status/1556497018360844289

নয়ডার বিজেপি নেতা মহেশ শর্মা প্রশ্ন তুলেছেন যে বাইরের ১৫ জন লোক কী করে একটা আবাসনে ঢুকতে পারে? আবাসনের সিকিউরিটি কি করছিল?

জাতীয় মহিলা কমিশন ত্যাগীর গ্রেফতারির জন্য গলা চড়িয়েছে। উক্ত মহিলার জন্য পুলিশ পাহারারও দাবি জানিয়েছেন তাঁরা।

ত্যাগী ও তাঁর দলবল পলাতক। পুলিশ তাঁদের উদ্দেশে খোঁজ চালাচ্ছে।

ফের হিন্দু মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর বাংলাদেশে, ফুটবল খেলা নিয়ে শুরু অশান্তি


```