Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বিপদে দেবভূমি, জোশীমঠে ধস নেমে ভেঙে গুঁড়িয়ে গেল বাড়ি, নিখোঁজ একাধিক শ্রমিক

দ্য ওয়াল ব্যুরো: বিপদের খাঁড়া ঝুলছেই। প্রকৃতির রোষানল থেকে রেহাই পাচ্ছে না উত্তরাখণ্ড। বৃষ্টি-বন্যা-ধসে বিপর্যস্ত দেবভূমি। জোশীমঠে এমনিতেও একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। মাটি কেটে রাস্তা নির্মাণের কাজ চলায় সামান্য বৃষ্টিতেই ভূমিধস নামে

বিপদে দেবভূমি, জোশীমঠে ধস নেমে ভেঙে গুঁড়িয়ে গেল বাড়ি, নিখোঁজ একাধিক শ্রমিক

শেষ আপডেট: 16 August 2023 04:32

দ্য ওয়াল ব্যুরো: বিপদের খাঁড়া ঝুলছেই। প্রকৃতির রোষানল থেকে রেহাই পাচ্ছে না উত্তরাখণ্ড। বৃষ্টি-বন্যা-ধসে বিপর্যস্ত দেবভূমি। জোশীমঠে এমনিতেও একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। মাটি কেটে রাস্তা নির্মাণের কাজ চলায় সামান্য বৃষ্টিতেই ভূমিধস নামে। এখন অতিবৃষ্টিতে ফের জোশীমঠের (Joshimath) একাধিক জায়গায় পাহাড়ি ধস নেমেছে। জানা গেছে, একটি দোতলা বাড়ি ধসের কারণে ভেঙে গুঁড়িয়ে গেছে। বাড়িটিতে কয়েকজন শ্রমিক ছিলেন। তাঁদের তিনজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের এখনও খোঁজ মেলেনি। মনে করা হচ্ছে, ধ্বংসস্তূপে আটকে রয়েছেন শ্রমিকরা।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠে (Joshimath) ধস নেমে একটি বাড়ি ভেঙে পড়েছে। বদ্রীনাথ হাইওয়ের পাশে ছিল বাড়িটি। দুর্ঘটনার সময় বাড়ির ভিতরে ৮ থেকে ১০ জন ছিলেন বলেই জানা গেছে। এদের মধ্য়ে ধ্বংসস্তূপের নীচ থেকে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভিতরে এখনও আরও কয়েকজন আটকে রয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে রাজ্য় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

অলকানন্দা নদীর পাড়ে রাস্তা কাটার কাজ হচ্ছিল। সেখানের শ্রমিকেরাই বিশ্রাম নেওয়ার জন্য ওই বাড়িটিতে গিয়েছিলেন। তখনই বিপত্তি ঘটে (Joshimath) । আচমকা ধসে পড়ে বাড়িটি। চাপা পড়ে যান সকলে। প্রশাসনের তরফে এখনও মৃত ও নিখোঁজের সংখ্যা জানানো হয়নি।

আরও পড়ুন: হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে ৬০, শিমলায় আবারও ধস, লাল সতর্কতা উত্তরাখণ্ডে

জোশীমঠে (Joshimath) বিপর্যয়ের সূত্রপাত নতুন বছরের একেবারে গোড়ায়। জানুয়ারি মাসের শুরু থেকে শহরের একাধিক বাড়িতে হঠাৎ ফাটল দেখা দেয়। ক্রমশ চওড়া হয় সেই ফাটল। কোনও কোনও বাড়ি চোখের সামনে ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। জোশীমঠ শহরটি মূলত ভূমিধসপ্রবণ এলাকার উপরেই তৈরি। তাই সেখানকার মাটি আলগা। তার উপর অবাধে পাহাড় কেটে নগরের সম্প্রসারণ, জলবিদ্যুৎ প্রকল্প, জাতীয় সড়ক চওড়া করার কাজ চলায় শহরের ক্ষতি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৃষ্টি হলেই মাটি ধসে পুরনো বাড়িগুলি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। ॥


```