Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুদ্ধদেব ফেরালেন পদ্মভূষণ

দ্য ওয়াল ব্যুরো: পদ্মভূষণ ফেরালেন বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই একবার তাঁকে ভারতরত্ন দেওয়ার কথা উঠেছিল। প্রশ্ন শুনে জ্যোতি বসু বলেছিলেন, এসব রাষ্ট্রীয় পুরস্কার তাঁর দরকার নেই। তিনি মানুষের মধ্যেই রয়েছেন। যদিও

বুদ্ধদেব ফেরালেন পদ্মভূষণ

শেষ আপডেট: 25 January 2022 15:59

দ্য ওয়াল ব্যুরো: পদ্মভূষণ ফেরালেন বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই একবার তাঁকে ভারতরত্ন দেওয়ার কথা উঠেছিল। প্রশ্ন শুনে জ্যোতি বসু বলেছিলেন, এসব রাষ্ট্রীয় পুরস্কার তাঁর দরকার নেই। তিনি মানুষের মধ্যেই রয়েছেন। যদিও সরকারি ভাবে জ্যোতিবাবুকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা হয়নি। কিন্তু প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় কেন্দ্রীয় সরকার পদ্মপুরস্কার ঘোষণা করেছে। তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ দেওয়া হবে বলে ঘোষণা হয়। কিন্তু বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়ে দিলেন তিনি কেন্দ্রের এই পুরস্কার নিচ্ছেন না। এদিন সংক্ষিপ্ত বিবৃতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, "পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।" এমনিতে সিপিএমে রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণের রীতি নেই। তাই বুদ্ধদেববাবুর নাম ঘোষণার পর স্বাভাবিক ভাবেই কৌতূহল তৈরি হয়েছিল কী করবেন শয্যাশায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখা গেল ফিরিয়েই দিলেন।

```