Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাজেটে ছাড় মিলতে পারে আয়করে, বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ট্যাক্স সম্ভবত ৫ শতাংশ

দ্য ওয়াল ব্যুরো : মধ্যবিত্তকে খুশি করতে সম্ভবত আয়করে ছাড় দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাজেটে। আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বছরে সাত লক্ষ টাকা পর্যন্ত যাঁদের আয়, তাঁদের সম্ভবত পাঁচ শতাংশ হারে আয়কর দিতে হ

বাজেটে ছাড় মিলতে পারে আয়করে, বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ট্যাক্স সম্ভবত ৫ শতাংশ

শেষ আপডেট: 22 January 2020 10:49

দ্য ওয়াল ব্যুরো : মধ্যবিত্তকে খুশি করতে সম্ভবত আয়করে ছাড় দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাজেটে। আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বছরে সাত লক্ষ টাকা পর্যন্ত যাঁদের আয়, তাঁদের সম্ভবত পাঁচ শতাংশ হারে আয়কর দিতে হবে। যাঁদের বার্ষিক আয় সাত লক্ষ টাকার বেশি কিন্তু ১০ লক্ষ টাকার কম, তাঁদের সম্ভবত আয়কর দিতে হবে ১০ শতাংশ হারে। সিএনবিসি-আওয়াজ এই অনুমান করেছে। ২০১৯ সালের অন্তর্বর্তী বাজেটে যাঁদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম, মোদী সরকার তাঁদের করছাড় দিয়েছিল। বলা হয়েছিল, বছরে ৫ লক্ষ টাকার কম আয় হলে কর দিতে হবে না। এবারের বাজেটে যাঁদের আয় ১০ লক্ষ টাকার বেশি কিন্তু ২০ লক্ষ টাকার কম তাঁদের সম্ভবত ২০ শতাংশ আয়কর দিতে বলা হবে। বছরে ২০ লক্ষ থেকে ১০ কোটি পর্যন্ত যাঁদের আয়, তাঁদের কর দিতে হবে ৩০ শতাংশ। যাঁদের আয় বছরে ১০ কোটি টাকার বেশি, তাঁদের ওপরে ৩৫ শতাংশ কর চাপানো হতে পারে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ইতিমধ্যে কর্পোরেট সংস্থাগুলিকে করছাড় দিয়েছেন। তাতে কেন্দ্রীয় সরকারের ক্ষতি হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার কোটি টাকা। মন্দার মুখে অর্থনীতিকে চাঙ্গা করতেই অর্থমন্ত্রী ওই পদক্ষেপ নিয়েছেন। গতবছর লোকসভা ভোটে বিজেপির বিপুল জয়ের পরে সীতারমন যে বাজেট পেশ করেন, তাতে আয়করে বিশেষ ছাড় দেওয়া হয়নি।

```