Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান সুস্থ আছেন', তৃণমূল সাংসদকে জানালেন ডিজি

বুধবার ভুল করে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত টপকে যান বিএসএফের ১৮২ নং ব্যাটেলিয়নের সদস্য কনস্টেবল পিকে সাউ।

'পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান সুস্থ আছেন', তৃণমূল সাংসদকে জানালেন ডিজি

গ্রাফিক্স, দ্য ওয়াল।

শেষ আপডেট: 26 April 2025 11:22

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের কাছে পাকিস্তানে আটক হওয়া ভারতীয় জওয়ান (BSF Soldier) পূর্ণম কুমার সাউ সুস্থ ও নিরাপদ আছেন বলে হুগলির শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Tmc MP kalyan Banerjee)।

এদিন সকালে বিএসএফের ডিজির (DG) সঙ্গে কথা বলেন কল্যাণ। ডিজি তাঁকে জানান পূর্ণম সুস্থ রয়েছেন। তাঁকে দেশে ফেরাতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। 

পরে ফেসবুকে এই খবর জানান কল্যাণ। তৃণমূল সাংসদ লিখেছেন, "পূর্ণমকে দেশে ফেরাতে সরকার সব ধরনের চেষ্টা করছে। ডিজি বলেছেন, পূর্ণম সুস্থ ও নিরাপদে আছেন। পাকিস্তান কিছুটা সময় নিচ্ছে, তবে শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।"

মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। এরপরই জঙ্গি নিধনে কড়া পদক্ষেপ করে ভারত। সীমান্তে তল্লাশি অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ভুল করে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত টপকে যান বিএসএফের ১৮২ নং ব্যাটেলিয়নের সদস্য কনস্টেবল পিকে সাউ।

তিনি একটি খামারের কাছে ডিউটি দিচ্ছিলেন। রুটিন ভিজিটের সময় সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন। অজান্তে এমন কাজ করে ফেললেও সঙ্গে সঙ্গে তাঁরে ফেলেন পাকিস্তান রেঞ্জার্স অর্থাৎ পাকিস্তান সেনার সদস্যরা। সেনা সূত্রে জানা গেছে, সিং ইউনিফর্মে ছিলেন, হাতে ছিল সার্ভিস রাইফেল। তিনি ছিলেন কয়েকজন কৃষকের সঙ্গে, বিশ্রামের জন্য ছায়া খুঁজতে গিয়ে এই ঘটনা হয়।

এই ঘটনার পর ভারতীয় সেনা ও পাকিস্তান রেঞ্জার্সের কর্মকর্তারা বিষয়টি সমাধানের জন্য একটি পতাকা বৈঠক শুরু করেন, যাতে ওই জওয়ানকে দ্রুত মুক্তি দেওয়া যায়। তাঁকে দ্রুত ভারতে ফেরানোর চেষ্টা চলছে।

ভুলবশত সেনা জওয়ান বা সাধারণ মানুষের সীমান্ত পেরনোর ঘটনা আগেও হয়েছে। প্রোটোকল অনুযায়ী, পতাকা বৈঠকের পর এমন সমস্যার সমাধান হয়। আটক করা হলেও ছেড়ে দেওয়া হয়। তবে, কাশ্মীরের পহেলগামের কাণ্ডের পর পাকিস্তানের প্রতি কঠোর অবস্থান নিয়েছে ভারত। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে ওই জওয়ানের মুক্তি নিয়ে সংশয় তৈরি হয়েছে বিভিন্ন মহলে।


```