Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের সীমানায় ফের ঢুকে পড়ল পাকিস্তানের ড্রোন! বিএসএফের গুলিতে মাটি ছুঁল

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সীমান্তে বারবার ঢুকে পড়ছে পাকিস্তানি ড্রোন। শনিবার ফের একই ঘটনা ঘটল পাঞ্জাবে। তরন তরন জেলার লাখানা গ্রামের আকাশে এদিন সকালে একটি ড্রোন উড়তে দেখেন বিএসএফ জওয়ানরা। তৎক্ষনাৎ গুলি করে নীচে নামানো হয় সেটি। বিএসএ

ভারতের সীমানায় ফের ঢুকে পড়ল পাকিস্তানের ড্রোন! বিএসএফের গুলিতে মাটি ছুঁল

শেষ আপডেট: 24 June 2023 07:24

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সীমান্তে বারবার ঢুকে পড়ছে পাকিস্তানি ড্রোন। শনিবার ফের একই ঘটনা ঘটল পাঞ্জাবে। তরন তরন জেলার লাখানা গ্রামের আকাশে এদিন সকালে একটি ড্রোন উড়তে দেখেন বিএসএফ জওয়ানরা। তৎক্ষনাৎ গুলি করে নীচে নামানো হয় সেটি।

বিএসএফ সূত্রে খবর, পাকিস্তান থেকে এই ড্রোন উড়ে এসেছে। সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়ে সেটি। সেইসময় চেকপোস্ট সংলগ্ন এলাকায় লজরদারি চালাচ্ছিলেন জওয়ানরা। এমন ড্রোন দেখেই তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে মাটিতে নেমে আসে ড্রোনটি।

কেন এই ড্রোন হানা? সেনা সূত্রে খবর, পাকিস্তান থেকে প্রায়ই এমন ড্রোন উড়ে আসে। এভাবেই মাদক ও অস্ত্র পাঞ্জাবে পাঠানোর চেষ্টা করে পাকিস্তান। সেনা আধিকারিকদের কথায়, শনিবার ড্রোনটি গুলি করে নামানোর পর থেকেই সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

বিএসএফ, পাঞ্জাব পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। এই ড্রোনের সাহায্যে জঙ্গিরা অস্ত্র বা মাদক পাঠিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেও এই ঘটনা ঘটেছে। গত ২২ জুন একইভাবে একটি ড্রোন থেকে নিষিদ্ধ হেরোইন উদ্ধার করে পুলিশ। শুধু পাঞ্জাব নয়, সীমান্তবর্তী এলাকায় প্রায়ই এমন ড্রোন হানার ঘটনা ঘটে।

নিজের আস্ত দেশ গড়লেন এই ব্যক্তি! নামও দিলেন, নিজেকে ঘোষণা করলেন 'সুলতান' হিসেবে


```