Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

কাজের সময় যৌনতায় নিষেধাজ্ঞা, তবু কী করে অন্তঃসত্ত্বা হল গোয়েন্দা কুকুর! তদন্তের নির্দেশ দিল বিএসএফ

দ্য ওয়াল ব্যুরো: অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল স্নিফার কুকুর (sniffer dog gets pregnant)। সম্প্রতি বেশ কয়েকটি সন্তানের জন্ম দেয় সে। সেই ঘটনাটি এবার তদন্ত করা নির্দেশ দিল সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ (BSF)। ঘটনাটি ঘটেছে মেঘালয়ে। সূত্রে

কাজের সময় যৌনতায় নিষেধাজ্ঞা, তবু কী করে অন্তঃসত্ত্বা হল গোয়েন্দা কুকুর! তদন্তের নির্দেশ দিল বিএসএফ

শেষ আপডেট: 31 December 2022 13:40

দ্য ওয়াল ব্যুরো: অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল স্নিফার কুকুর (sniffer dog gets pregnant)। সম্প্রতি বেশ কয়েকটি সন্তানের জন্ম দেয় সে। সেই ঘটনাটি এবার তদন্ত করা নির্দেশ দিল সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ (BSF)।

ঘটনাটি ঘটেছে মেঘালয়ে। সূত্রের খবর, বাংলাদেশ সীমান্তে বিএসএফের বাঘমারা আউটপোস্টে থাকত লালসি নামের কুকুরটি। বিভিন্ন তল্লাশি অভিযানে তাকে সঙ্গে নিয়ে যেতেন বিএসএফ জওয়ানরা। কিন্তু সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে লালসি। গত ৫ ডিসেম্বর সকাল ১০টা নাগাদ তিনটি সন্তানের জন্ম দেয় সে।

সাধারণত পুলিশ, ভারতীয় সেনাবাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে যেসব কুকুর রাখা হয়, তাদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কথা নয়। উচ্চ নিরাপত্তা এলাকায় প্রহরার দায়িত্বে থাকা কুকুরগুলির ক্ষেত্রে সাধারণত ব্রিডিং-এরও অনুমতি থাকে না। সর্বক্ষণই এই ব্যাপারে নজরদারিতে রাখা হয় তাদের।

বাহিনীর পশুচিকিৎসকের তত্ত্বাবধানেই একমাত্র তাদের ব্রিডিং-এর অনুমতি মেলে। সেই অবস্থায় কীভাবে লালসি অন্তঃসত্ত্বা হয়ে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য মেঘালয়ের ধনকগিরির বিএসএফের ১৭০ ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট অফিসের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সামারি কোর্ট অফ এনকোয়ারির ডেপুটি কমান্ড্যান্ট অজিত সিংকে। ঘটনাটি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চার-চারটি মাথার খুলি কাঠের বাক্সে ভরে পাচার! বিমানবন্দরে ধরলেন নিরাপত্তারক্ষীরা


```