Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লির এয়ারপোর্টে মহিলার ব্যাগ থেকে উধাও সোনা, হিরের গয়না, চুরি করল কে?

দ্য ওয়াল ব্যুরো : যে সীমান্ত পাহারা দেয়, সে চুরিও করে। ছিঁচকে চুরি নয়। চুরি যাওয়া গয়নার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। বিএসএফের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেকটার নরেশ কুমারের পোস্টিং হয়েছিল বাগডোগরায়। বিমানে দিল্লি থেকে তাঁর বাগডোগরা যাওয়ার কথা ছিল

দিল্লির এয়ারপোর্টে মহিলার ব্যাগ থেকে উধাও সোনা, হিরের গয়না, চুরি করল কে?

শেষ আপডেট: 11 July 2019 07:25

দ্য ওয়াল ব্যুরো : যে সীমান্ত পাহারা দেয়, সে চুরিও করে। ছিঁচকে চুরি নয়। চুরি যাওয়া গয়নার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। বিএসএফের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেকটার নরেশ কুমারের পোস্টিং হয়েছিল বাগডোগরায়। বিমানে দিল্লি থেকে তাঁর বাগডোগরা যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে মহিলার ব্যাগটি দেখে লোভ সামলাতে পারেননি। বুধবার তিনি ধরা পড়েছেন। বাগডোগরার বিমান ধরার জন্য নরেশ কুমার বুধবার ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসেছিলেন। তাঁর পাশেই বসেছিলেন এক মহিলা। তাঁর শ্রীনগরে যাওয়ার কথা ছিল। তিনি স্বামীর জন্য অপেক্ষা করছিলেন। ওই মহিলা পুলিশকে বলেছেন, প্লেনের অপেক্ষায় তিনি এয়ারপোর্টে বসেছিলেন। তার আগে সব প্রয়োজনীয় নিয়মকানুন পালন করেছিলেন। সিকিউরিটি চেকও হয়ে গিয়েছিল। এক জায়গায় বসে ব্যাগটি রেখেছিলেন সিটের নীচে। মিনিট পাঁচেক বাদে তিনি দেখেন, গয়না ভর্তি ব্যাগটি সিটের নীচে নেই। কোথাও ব্যাগ দেখতে না পেয়ে তিনি পুলিশে অভিযোগ করেন। তাঁর অভিযোগ শুনে বিমানবন্দরে উপস্থিত সিআইএসএফ এবং দিল্লি পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তারা দেখতে পায়, নরেশ কুমার ব্যাগটি সিটের নীচ থেকে তুলে নিচ্ছেন। তখন তাঁর সন্ধানে তল্লাশি শুরু হয়। তিনি বাগডোগরার বিমানে উঠতে যাচ্ছেন, এমন সময় পুলিশ তাঁকে পাকড়াও করে। প্রথমে তিনি চুরির কথা অস্বীকার করেন। কিন্তু তাঁর ব্যাগ তল্লাশি করে ১৫ লক্ষ টাকার সোনা ও হিরের গয়না পাওয়া যায়। তাঁকে বন্দি করা হয়। তাঁর বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে, নরেশ চট করে অনেক টাকার মালিক হতে চেয়েছিলেন। তাঁর ডাক্তারি পরীক্ষা করে জানা গিয়েছে, চুরির সময় মাতাল অবস্থায় ছিলেন। তিনি স্বীকার করেছেন, চুরির কথা জানাজানি হওয়ার আগেই প্লেনে উঠে পড়তে চেয়েছিলেন।

```