Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘হিজাব, হালালে পদক্ষেপ অনর্থক,’ ভোটের অঙ্কে ভোল বদল কর্নাটক বিজেপির মুখ ইয়েদুরাপ্পার!

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকে (Karnataka) বিধানসভার ভোটের (assembly polls) আর এক মাসও বাকি নেই। এমন সয়ম রাজ্য বিজেপির মুখ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার (BS Yeddyurappa) মুখে পার্টির উল্টো সুর শোনা গেল। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎক

‘হিজাব, হালালে পদক্ষেপ অনর্থক,’ ভোটের অঙ্কে ভোল বদল কর্নাটক বিজেপির মুখ ইয়েদুরাপ্পার!

শেষ আপডেট: 29 April 2023 06:07

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকে (Karnataka) বিধানসভার ভোটের (assembly polls) আর এক মাসও বাকি নেই। এমন সয়ম রাজ্য বিজেপির মুখ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার (BS Yeddyurappa) মুখে পার্টির উল্টো সুর শোনা গেল। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ এই নেতা তথা তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, মুসলিম ছাত্রীদের হিজাব পরা এবং হালাল মাংসের উপর নিষেধাজ্ঞা অনর্থক সিদ্ধান্ত। এর ফলে ভোটের বাক্সে পার্টির কোনও লাভ হবে না। এই দুই বিষয়ে সরকারের পদক্ষেপ করার প্রয়োজনই ছিল না।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য জানাজানি হতে কর্নাটকে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। কারণ অনুসন্ধান শুরু হয়েছে, প্রবীণ নেতার গলায় কেন উল্টো সুর। ইয়েদুরাপ্পা শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কর্নাটকের বিজেপির এক নম্বর মুখ নন, তিনি বিজেপির সংসদীয় কমিটির সদস্য। নির্বাচন সংক্রান্ত যে কোনও বিষয়ে শেষ কথা বলার অধিকারী ওই কমিটি। স্বভাবতই এই প্রশ্ন ঘোরাফেরা করছে, তাহলে কি সংসদীয় কমিটির ভাবনাই ফুটে উঠেছে ইয়েদুরাপ্পার গলায়।

কর্নাটকের বিজেপি সরকার গত বছর মার্চে বিজ্ঞপ্তি জারি করে জানান, স্কুল-কলেজে মেয়েরা হিজাব পরে আসতে পারবে না। শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরতে হবে সবাইকেই। মুসলিম বলে ছাড় নেই।

সরকারের ওই সিদ্ধান্তকে ঘিরে তীব্র অসন্তোষ তৈরি হয় মুসলিম সমাজে। সাম্প্রদায়িক অশান্তির একাধিক ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। সংঘর্ষ ছড়ায় শিক্ষাঙ্গনেও। কিন্তু সরকার অবিচল থাকে। মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। বিরোধের এখনও নিষ্পত্তি হয়নি। ধর্মীয় অধিকারে হস্তেক্ষেপের অভিযোগ তুলে পড়ালেখা ছেড়ে দিয়েছে বহু মুসলিম মেয়ে। পরীক্ষায় বসেনি কয়েক হাজার ছাত্রী। কর্নাটকের ভোটে এবার হিজাব তাই বড় ইস্যু।

দক্ষিণের ওই রাজ্যে আরও একটি সরকারি সিদ্ধান্ত ঘিরে ধর্মীয় বিভাজনের অভিযোগে রাজনীতি সরগরম। সরকার হালাল মাংস নিষিদ্ধ করেছে সেখানে। হালাল হল খাবারের জন্য ব্যবহৃত পশু হত্যার ইসলামি রীতি। আড়াই পোতে হত্যা করার ওই পদ্ধতি নিয়ে বিশ্ব জুড়েই বিতর্ক আছে। মসজিদে মাইক ব্যবহারেও সরকার পুলিশ নামিয়ে কঠোর পদক্ষেপ করেছে ওই রাজ্যে।

এই সব সিদ্ধান্তই বিজেপি সরকার কার্যকর করছে নরেন্দ্র মোদী, অমিত শাহদের নির্দেশে ইয়েদুরাপ্পা মাঝপথে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর। বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে তিনিই বেছে নেন। ঘটনা হল বোম্বাই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই ধর্মীয় মেরুকরণের লক্ষ্যে যখন একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন, প্রবীণ ইয়েদুরাপ্পা তখন মুখ বুজে ছিলেন। যদিও সাক্ষাৎকারে ইয়েদুরাপ্পা দাবি করেছেন, তিনি গোড়া থেকেই এই সব সিদ্ধান্তে আপত্তি জানিয়ে আসছিলেন। ভবিষ্যতেও এগুলি সমথন করবেন না।

এখন বিধানসভা ভোটের আর এক মাসও বাকি নেই। ১০ মে ২২৪ আসনের রাজ্য বিধানসভার ভোট গ্রহণ করা হবে। অথচ প্রার্থী বাছাই নিয়ে নজিরবিহীন অশান্তি চলছে গেরুয়া শিবিরে। টিকিট না পেয়ে ভোটের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন দলের প্রাক্তন দুই উপমুখ্যমন্ত্রী। আর এক প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যোগ দিয়েছেন কংগ্রেসে। অন্যদিকে, হিজাব মামলায় সুপ্রিম কোর্টে স্বতপ্রণোদিত হয়ে যুক্ত হয়েছেন বিজেপির বিধায়ক যশপাল সুবর্ণা। তিনি চান, হিজাব নিষিদ্ধ থাক।

এমন পরিস্থিতি ইয়েদুরাপ্পা কেন সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। রাজনৈতিক মহল দু’ভাবে প্রবীণ নেতার বক্তব্যকে ব্যাখ্যা করছে। এক. মোদী-শাহরা এবারের ভোটে ইয়েদুরাপ্পাকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। নানাভাবে বার্তা দেওয়া হচ্ছে, প্রার্থী বাছাই থেকে প্রচার, সব ব্যাপারেই ইয়েদুরাপ্পাই ক্যাপ্টেন। প্রবীণ নেতা তথা তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়তো মোদী-শাহদের কৌশল আঁচ করেই সমস্যার দিকটি আগাম জানিয়ে রাখলেন।

দ্বিতীয় বিষয়টি হল, সংখ্যালঘুদের প্রতি সরকারি মনোভাব নিয়ে কর্নাটক বিজেপিতে প্রশ্ন ছিলই। এখন সম্ভবত দল টের পেয়েছে, মেরুকরণের কৌশলেও সংখ্যাগুরুর সংখ্যাগরিষ্ঠ ভোট অর্থাৎ হিন্দুদের সমর্থন যতটা দলের পক্ষে আসবে মনে করা হচ্ছিল, সেই প্রত্যাশা পূর্ণ নাও হতে পারে। অন্যদিকে, মুসলিম ভোট এককাট্টা হয়ে কংগ্রেসের বাক্সে যাবে। ফলে দলের ক্ষমতায় টিকে থাকা কঠিন হতে পারে। এই পরিস্থিতিতে মুসলিম মন গলাতে ইয়েদুরাপ্পার মতো জনপ্রিয় নেতাকে দিয়ে উল্টো বলানো হল।

জীবনের বাড়িতে সিবিআইয়ের এত সময় লাগছে কেন? ল্যাপটপ-ডেস্কটপে কী পেল এজেন্সি


```