Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টিপু সুলতানকে মুছে ফেলা হবে স্কুলপাঠ্য থেকে, পালন হবে না জন্মতিথিও! সিদ্ধান্ত ইয়েদুরাপ্পার

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের স্কুলপাঠ্য থেকে মুছে যেতে চলেছে টিপু সুলতানের ইতিহাস। সেই পথেই হাঁটছেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। বিজেপির প্রতিনিধি এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, টিপু সুলতানের কথা না পড়লে রাজ্য়ের ইতিহাসই পুরোপুরি জানা হব

টিপু সুলতানকে মুছে ফেলা হবে স্কুলপাঠ্য থেকে, পালন হবে না জন্মতিথিও! সিদ্ধান্ত ইয়েদুরাপ্পার

শেষ আপডেট: 30 October 2019 13:18

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের স্কুলপাঠ্য থেকে মুছে যেতে চলেছে টিপু সুলতানের ইতিহাস। সেই পথেই হাঁটছেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। বিজেপির প্রতিনিধি এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, টিপু সুলতানের কথা না পড়লে রাজ্য়ের ইতিহাসই পুরোপুরি জানা হবে না পড়ুয়াদের। জানা গেছে, কোডাগুর বিজেপি বিধায়কের পরামর্শেই নাকি এই পদক্ষেপ নিতে চলেছেন তিনি। আঠারো শতকের দেশশাসক টিপু সুলতানের কথা পাঠ্য থেকে বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দল কংগ্রেস। তাতে অবশ্য সিদ্ধান্ত বদলাবে না শাসকদলের। বরং শোনা যাচ্ছে, এ বছর ১০ নভেম্বর টিপু সুলতানের জন্মজয়ন্তী পালন থেকেও বিরত থাকবে কর্নাটক সরকার। গোটা কর্নাটকে টিপু সুলতানকে রীতিমতো পুজো করেন সাধারণ রাজ্যবাসী। 'মহীশূরের বাঘ' বলেও পরিচি এই সুলতান কর্নাটকের প্রতিটি মানুষের গর্ব। এই ঐতিহাসিক ব্যক্তিত্বকে শৌর্য ও সাহসের অন্যতম প্রতীক হিসেবে আখ্যা দিয়েছিল কংগ্রেস। কিন্তু বিজেপি প্রথম থেকেই অত্যাচারী ক্ষমতালোভী শাসক হিসেবে দাঁড় করিয়ে এসেছে টিপুকে। তাই তাঁর জন্মজয়ন্তী পালনও বন্ধ করতে চলেছে বিজেপি। পাঠ্য থেকে তুলে দিতে চলেছে তাঁর কথা। ইয়েদুরাপ্পা ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন, টিপু সুলতানের জন্মজয়ন্তী পালন বন্ধের পাশাপাশি স্কুলের ইতিহাস বই থেকেও সরিয়ে ফেলা হবে টিপু সুলতানকে। কোডাগুর বিধায়ক আপ্পাচু রাজনের পরামর্শেই নাকি টিপু সুলতানের অস্তিত্ব মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। ইতিহাস বলছে, টিপু সুলতানের আগ্রাসন নীতির কারণে কোডাগুর অন্তর্গত মাদিকেরি অঞ্চল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই কংগ্রেস আমলে সিদ্দারামাইয়ার সময়ে যখন টিপু সুলতানের জন্মজয়ন্তী পালনের আয়োজন করা হয়েছিল, তখনই কিছু এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছিলেন বলে দাবি বিজেপির। এমনকি প্রয়াত নাট্যকার গিরীশ কারনাড তাঁর "দ্য ড্রিমস অফ টিপু সুলতান" নাটকে তাঁর প্রতি সম্মান জানানোয় তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। যদিও কংগ্রসের চোখে টিপু দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী। রাজ্য কংগ্রেসের মুখ্য আধিকারিক দীনেশ গুন্ডু রাও জানান, বিজেপির এই পদক্ষেপ মস্ত বড় ভুল হতে চলেছে। তাঁর দাবি, প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামও বিশেষ সম্মান করতেন টিপু সুলতানের শৌর্য-বীর্যকে।

```