Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর নতুন ভারত মানে নিষ্ঠুর ভারত, টুইট রাহুলের

দ্য ওয়াল ব্যুরো: এই হল মোদীর নতুন ভারত। নিষ্ঠুর ভারত। দেশ জুড়ে ঘৃণার রাজত্ব। মানুষকে মারধর করে ফেলে রাখা হচ্ছে, যাতে সে মারা যায়। টুইটে এমন লিখে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। গত শনিবার রাকবর খান নাম

মোদীর নতুন ভারত মানে নিষ্ঠুর ভারত, টুইট রাহুলের

শেষ আপডেট: 23 July 2018 08:15

দ্য ওয়াল ব্যুরো: এই হল মোদীর নতুন ভারত। নিষ্ঠুর ভারত। দেশ জুড়ে ঘৃণার রাজত্ব। মানুষকে মারধর করে ফেলে রাখা হচ্ছে, যাতে সে মারা যায়। টুইটে এমন লিখে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। গত শনিবার রাকবর খান নামে ২৮ বছরের এক যুবক ও তাঁর বন্ধু আসলাম গ্রামের হাট থেকে কয়েকটি গরু কিনে বনের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় লাল্লাওয়ান্দি নামে এক গ্রামের লোকজন তাঁদের গরু পাচারকারী বলে সন্দেহ করে। দুজনের ওপরে লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে । আসলাম কোনক্রমে পালিয়ে যান। কিন্তু গুরুতর আহত হন রাকবর। স্থানীয় পুলিশ খবর পেয়ে প্রথমে গাড়ি জোগাড় করে গরুগুলিকে নির্দিষ্ট আশ্রয়ে পাঠায়। পরে রাকবরকে নিয়ে রওনা হয় হাসপাতালের দিকে। পথে এক জায়গায় গাড়ি থামিয়ে চা খায়। শেষ পর্যন্ত তিন ঘন্টা ৪৫ মিনিট পরে রাকবরকে নিয়ে পৌঁছায় হাসপাতালে। সেখানে তার মৃত্যু হয়। কেন দ্রুত রাকবরকে হাসপাতালে নিয়ে যাওয়া হল না এই নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। রাহুল লিখেছেন, মৃতপ্রায় রাকবরকে হাসপাতালে নিয়ে যেতে পুলিশ তিন ঘন্টা লাগাল কেন? হাসপাতাল তো মাত্র ছয় কিলোমিটার দূরে ছিল। পুলিশ মাঝপথে গাড়ি থামিয়ে চা পর্যন্ত খেয়েছে। এই হল নতুন ভারত, যেখানে মানবতার স্থান নিয়েছে ঘৃণা। https://twitter.com/RahulGandhi/status/1021284013909200896 রাজস্থান প্রদেশ কংগ্রেস নেতা শচীন পাইলট মন্তব্য করেছেন, সন্দেহের বশে মানুষকে খুন করা বিজেপি শাসিত রাজ্যে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

```