Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্র্যাক্টর নিয়ে সংসদে রাহুল, কৃষক আন্দোলন নিয়ে বার্তা

দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহ থেকে দিল্লির যন্তর মন্তরে কিষাণ সংসদ বসিয়েছেন কৃষকরা। সোমবার প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সংসদে উপস্থিত হলেন ট্র্যাক্টরে চড়ে। তাঁর বক্তব্য, নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের কথা সংসদে পৌঁছে দিতে

ট্র্যাক্টর নিয়ে সংসদে রাহুল, কৃষক আন্দোলন নিয়ে বার্তা

শেষ আপডেট: 26 July 2021 06:38

দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহ থেকে দিল্লির যন্তর মন্তরে কিষাণ সংসদ বসিয়েছেন কৃষকরা। সোমবার প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সংসদে উপস্থিত হলেন ট্র্যাক্টরে চড়ে। তাঁর বক্তব্য, নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের কথা সংসদে পৌঁছে দিতে চান। রাহুলের দাবি, অবিলম্বে ওই আইনগুলি বাতিল করা হোক। তাঁর কথায়, “আমি সংসদে কৃষক আন্দোলনের বার্তা বহন করে নিয়ে এসেছি। সরকার কৃষকদের কণ্ঠরোধ করছে। তারা সংসদে কৃষি বিল নিয়ে আলোচনা হতে দেয়নি। যে কৃষকরা ধরনায় বসেছেন, তাঁদের বলা হয়েছে সন্ত্রাসবাদী। বাস্তবে কৃষকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।” গত আট মাস ধরে দিল্লির সীমান্তে ধরনা চালিয়ে যাচ্ছেন কয়েক হাজার কৃষক। তাঁরা এসেছেন মূলত পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে। সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার পরেই কৃষকরা শুরু করেছেন কিষাণ সংসদ। রবিবার সংযুক্ত কিষাণ মোর্চা ঘোষণা করেছে, এবার থেকে কিষাণ সংসদ পরিচালনা করবেন মহিলারা। কৃষক আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে গত বৃহস্পতিবার সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে ধরনায় বসেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। কংগ্রেসের অন্যান্য সাংসদও ছিলেন তাঁর সঙ্গে। গত বুধবারই জানা যায়, দিল্লির যন্তর মন্তরে কিষাণ সংসদ বসানোর জন্য আন্দোলনরত কৃষকদের অনুমতি দিয়েছে কেজরিওয়াল সরকার। কৃষকরা ঘোষণা করেছেন, আগামী ৯ অগাস্ট পর্যন্ত কিষাণ সংসদ বসবে। দিল্লি সরকার বলেছে, সেখানে কঠোরভাবে মেনে চলতে হবে করোনা বিধি। পুলিশ বলেছে, রোজ ২০৬ জনের বেশি কৃষক যন্তর মন্তরে জমায়েত হতে পারবেন না। কোভিড অতিমহামারীর জন্য দিল্লি জুড়ে এখন জারি রয়েছে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। সেই আইন অনুযায়ী কোনও সভা-সমাবেশ করা নিষিদ্ধ। কিন্তু কিষাণ সংসদের জন্য সেই আইনে ছাড় দেওয়া হয়েছে। নতুন কৃষি আইনের বিরুদ্ধে ২০২০ সালের নভেম্বর থেকে আন্দোলনে নেমেছে বিভিন্ন কৃষক সংগঠন। তাদের যৌথ মঞ্চের নাম সংযুক্ত কিষাণ মোর্চা। সেই মোর্চাই কিষাণ সংসদ করার পরিকল্পনা গ্রহণ করেছে। ভারতীয় কিষাণ ইউনিয়নের সদস্য মনজিৎ সিং রাই বলেন, "কিষাণ সংসদে সবকিছুই হচ্ছে সংসদীয় রীতিনীতি মেনে। সেখানে স্পিকার থাকছেন, ডেউটি স্পিকার থাকছেন। টি-ব্রেকও হচ্ছে।" কিষাণ সংসদে অংশগ্রহণকারীরা সকলেই পরিচয়পত্র নিয়ে আসছেন। সংযুক্ত কিষাণ মোর্চার সদস্য রামিন্দর পাতিয়ালা বলেন, "আমরা কৃষকদের বলেছি, তাঁরা যেন ছ'মাস পর্যন্ত কারাবরণের জন্য প্রস্তুত থাকেন। তাও অনেকে মিছিলে যাওয়ার জন্য উৎসাহ দেখাচ্ছেন।"

```