Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাতুড়ি মেরে বোনের লিভ ইন সঙ্গীকে খুন! নদীতে দেহ ফেলে দিয়ে এল দাদারা

দ্য ওয়াল ব্যুরো: বোনের লিভ ইন সম্পর্ক নিয়ে খুশি ছিল না দাদারা। দুজনে নাকি প্রায়ই ঝগড়া করত। সেই রাগেই বোনের প্রেমিককে হাতুড়ি দিয়ে মেরে খুন করল দুই দাদা (brothers kill sisters live in partner)। তারপর প্রমাণ লোপাটের জন্য দেহ ছুড়ে ফেলে দিল

হাতুড়ি মেরে বোনের লিভ ইন সঙ্গীকে খুন! নদীতে দেহ ফেলে দিয়ে এল দাদারা

শেষ আপডেট: 6 August 2023 06:21

দ্য ওয়াল ব্যুরো: বোনের লিভ ইন সম্পর্ক নিয়ে খুশি ছিল না দাদারা। দুজনে নাকি প্রায়ই ঝগড়া করত। সেই রাগেই বোনের প্রেমিককে হাতুড়ি দিয়ে মেরে খুন করল দুই দাদা (brothers kill sisters live in partner)। তারপর প্রমাণ লোপাটের জন্য দেহ ছুড়ে ফেলে দিল নদীতে।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠাণে (Thane) জেলার কল্যাণ এলাকায়। মৃতের নাম শাহবাজ শেখ। ২৮ বছর বয়সি ওই যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন মুমতাজ নামের এক তরুণী। মুমতাজ বিবাহবিচ্ছিন্না। গত ৪ বছর ধরে দুজনে একসঙ্গে থাকছিলেন।

কিন্তু গত শুক্রবার আচমকাই নিখোঁজ হয়ে যান শাহবাজ। সেই ঘটনার তদন্তে নেমে মমতাজের দুই ভাই শোয়েব শেখ এবং ইরশাদ শেখকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া হেমন্ত বিছওয়াড়ে নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। (brothers kill sisters live in partner)

পুলিশের জেরায় অভিযুক্তরা স্বীকার করে, শাহবাজ প্রায়ই মুমতাজের সঙ্গে ঝগড়া করত। সেটাই তারা সহ্য করতে পারেনি। তাই একটি হাতুড়ি দিয়ে মেরে ওই যুবককে খুন করে তারা।তারপর দেহটি ফেলে দিয়ে আসে উল্লাস নদীতে।

ঘটনায় ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

১৫ হাত শাড়িতে মুখ্যমন্ত্রীর ছবি ফুটিয়ে তুললেন তাঁতশিল্পী, দেখুন ভিডিও


```