Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিজবুল জঙ্গির ভাই তেরঙা ওড়াচ্ছে নিজের বাড়িতে! স্বাধীনতা দিবসের আগে ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ৭৭ তম স্বাধীনতা দিবসের আগে বাকি মাত্র ২৪ ঘণ্টা। আর তার আগেই তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটল কাশ্মীরে। হিজবুল গোষ্ঠীর সদস্য জাভেদ মাটুর ভাই রইস মাটু কাশ্মীরের সপরে নিজের বাড়ির ছাদে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন রবিবার। স্বাভাবিক ভ

হিজবুল জঙ্গির ভাই তেরঙা ওড়াচ্ছে নিজের বাড়িতে! স্বাধীনতা দিবসের আগে ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 13 August 2023 18:29

দ্য ওয়াল ব্যুরো: ৭৭ তম স্বাধীনতা দিবসের আগে বাকি মাত্র ২৪ ঘণ্টা। আর তার আগেই তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটল কাশ্মীরে। হিজবুল গোষ্ঠীর সদস্য জাভেদ মাটুর ভাই রইস মাটু কাশ্মীরের সপরে নিজের বাড়ির ছাদে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন রবিবার। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে 'হর ঘর তেরঙ্গা' নামের প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে কাশ্মীরের প্রতিটি বাড়ির ছাদে জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন সেখানকার বাসিন্দারা। কাশ্মীরের সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবোধ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ, জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের বাসিন্দাদের আহ্বান জানান এই 'হর ঘর তেরঙ্গা' প্রকল্পে অংশ নিতে। ১৩ থেকে ১৫ অগস্ট প্রতিটি বাড়িতে পতাকা উত্তোলনের অনুরোধ করা হয়েছে।

সেই ডাকে সাড়া দিয়েই হিজবুল জঙ্গি গোষ্ঠীর অন্যতম সদস্য জাভেদ মাটুর ভাই রইস মাটু এগিয়ে এলেন কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে এই ঘটনাকে এত সহজ ভাবে দেখতে নারাজ অনেকেই। কেন্দ্রীয় সরকারের উদ্যোগকে সমর্থন জানানোর আড়ালে অন্য কোনও বড় হামলার ছক কষা হচ্ছে কিনা সে প্রশ্নও ভাবাচ্ছে।

যাদবপুরের ‘ইন্ট্রো’ পর্ব যেন আতঙ্কের অন্য নাম, কী কী হত সেখানে, বলতে গিয়ে শিউরে উঠছেন পড়ুয়ারা


```