Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কিছু অদ্ভুত নিয়ম যা ব্রিটেনের রাজপরিবারে থাকলে মানতেই হবে সবাইকে

দ্য ওয়াল ব্যুরো: রাজা হবার যেমন জৌলুস অনেক, তেমন ঝামেলাও অনেক। ৭০ বছর পরে আবার সরকারিভাবে ব্রিটেনের রাজসিংহাসনে (British Royal Family) অভিষেক হতে চলেছে রাজা তৃতীয় চার্লসের (Charles)। কার্যত অতিথি-অভ্যাগতের ঢল নেমেছে লন্ডনে, ওয়েস্টমিনস্ট

কিছু অদ্ভুত নিয়ম যা ব্রিটেনের রাজপরিবারে থাকলে মানতেই হবে সবাইকে

শেষ আপডেট: 6 May 2023 09:28

দ্য ওয়াল ব্যুরো: রাজা হবার যেমন জৌলুস অনেক, তেমন ঝামেলাও অনেক।

৭০ বছর পরে আবার সরকারিভাবে ব্রিটেনের রাজসিংহাসনে (British Royal Family) অভিষেক হতে চলেছে রাজা তৃতীয় চার্লসের (Charles)। কার্যত অতিথি-অভ্যাগতের ঢল নেমেছে লন্ডনে, ওয়েস্টমিনস্টার অ্যাবি জুড়ে চলছে জমকালো উদযাপন। প্রায় ২৩০০ অতিথি, ১০০-টি দেশের রাষ্ট্রপ্রধান-সহ বহু বিশিষ্টজনেরা থাকবেন তাতে, পৌরহিত্য করবেন খোদ আর্চবিশপ অফ ক্যান্টারবেরি। ভারত থেকে থাকবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ৭৩ বছর বয়সে প্রবীণতম রাজা হিসেবে ব্রিটেন ও ১৪-টি কমনওয়েলথের শীর্ষে বসতে চলেছেন চার্লস।

কিন্তু রাজা হবার পর তাঁকে কঠোরভাবে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যার কিছুটা ঐতিহ্য ও পরম্পরা, বাকিগুলো সময়ের সঙ্গে তাল মিলিয়ে সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে তৈরি। চলুন দেখে নেওয়া যাক এমনই কিছু নিয়মকানুন।

১। বিয়ের প্রস্তাব দিতেও আসে আইনি সম্মতি

রাজপরিবারে বিয়ে-থা নিয়ে কূটনৈতিক টানাপোড়েন বা পারিবারিক ঝুটঝামেলা নতুন কিছু নয়। বাদশা আকবর থেকে ফরাসি সম্রাট লুই—বিয়ের মাধ্যমে কূটনীতির নিদর্শন দেদার। বিয়ে করার আগে রাজপরিবারে রাজার অনুমতি নেওয়াটাও খুবই সাধারণ ব্যাপার।

কিন্তু ব্রিটিশ রাজপরিবারে ব্যাপারটা একেবারে অন্য স্তরের। ১৭৭২ সালের 'রয়্যাল ম্যারেজ অ্যাক্ট' অনুসারে, রাজা বা রানির সম্মতি ব্যতীত রাজপরিবারের কেউই বিবাহ করতে পারবেন না। ২০১৩ সালে আইনটিকে বাতিল করে নতুন আইন আনা হয়েছে, কিন্তু তাতেও গল্প একই থাকছে। অর্থাৎ, চার্লস সম্মতি না দিলে পরিবারের অবিবাহিতরা কেউই বিয়ে-থা করতে পারবেন না।

২। চার্লস আর উইলিয়াম কোনও অবস্থাতেই একই প্লেনে চড়তে পারবেন না

ছুটি পেলে পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়াটাই চালু রীতি। ব্রিটেনের রাজা হওয়া মানে এক হিসেবে জীবনটা ছুটিতেই কাটানো। কিন্তু ব্রিটিশ রাজপরিবারের প্রোটোকল বলছে, সিংহাসনের বর্তমান বা ভবিষ্যৎ দুইজন উত্তরাধিকারী একই বিমানে ভ্রমণ করতে পারবেন না। কোনও কারণে দুর্ঘটনার কবলে পড়লে যাতে সিংহাসনের ভবিষ্যৎ নিয়ে অচলাবস্থা তৈরি না হয়, তাই এই ব্যবস্থা। অতএব, উইলিয়াম আর চার্লস একই বিমানে পাশাপাশি গল্প করতে করতে যাচ্ছেন— এই দৃশ্য দেখার খুব একটা সুযোগ নেই।

৩। অটোগ্রাফ দেওয়া নৈব নৈব চ'

সেলেব্রিটি হলে সেলফি আর অটোগ্রাফটা জীবনের প্রায় অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। ব্রিটেনের রাজপরিবারের সদস্য হওয়াটাই বিশ্বের তাবড় সেলেব্রিটির সঙ্গে একাসনে বসে যাওয়ার সমতুল। কিন্তু রাজপরিবারের কড়া নিয়ম— অটোগ্রাফ দেওয়া যাবে না! পাছে যদি কেউ জাল করে ফেলে? শোনা যায়, চার্লস নাকি একবার নাছোড়বান্দা ভক্তের আবদারে সাড়া দিতে না পেরে দুঃখপ্রকাশ করেছিলেন, "কী করব বলো, ওরা যে এটা আমায় করতে দেয় না!"
তবে এই নিয়ে একটা ব্যতিক্রম আছে—২০১০ সালের কর্নওয়াল বন্যায় ক্ষতিগ্রস্ত এক পরিবারের আবেদনে সাড়া দিয়ে চার্লস জীবনে একবারই একটা অটোগ্রাফ দিয়েছিলেন। লিখেছিলেন, 'চার্লস/২০১০'।

৪। ডিনারের আগে আর পরে ওজন মাপা

নিঃসন্দেহে ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে অদ্ভুত নিয়মগুলোর মধ্যে একটা। বিভিন্ন বিলিতি আর মার্কিন সংবাদমাধ্যমের খবর, প্রতি বছর বড়দিনের নৈশভোজে বসার আগে আর পরে রাজপরিবারের সদস্যদের ওজন মাপা হয়। যদি কেউ ভালমত ওজন বাড়াতে পারেন, সেটাই সুখবর। অর্থাৎ, তিনি বেশ জমিয়েই তৃপ্তি করে খেয়েছেন!

৫। সন্ধ্যে ৬-টা অবধি টুপি পরতেই হবে

ব্রিটিশ রাজপরিবারের মহিলা সদস্যদের বিভিন্ন ফর্ম্যাল অনুষ্ঠানে মাথায় বাহারি নানা টুপি পরে থাকতে দেখা যায়। সাধারণত রোদ বা গরমে টুপি পরাটা খুবই স্বাভাবিক। কিন্তু রাজপরিবারের প্রোটোকল বলছে, এর পিছনেও নিয়ম আছে। যে কোনও সরকারি বা আনুষ্ঠানিক জমায়েতে রাজপরিবারের মহিলা সদস্যদের সন্ধ্যে ৬ টা অবধি টুপি পরতেই হবে।

মজার কথা, সন্ধ্যে ৬ টা পেরিয়ে গেলে কী পরতে হবে সেই নিয়েও নিয়ম আছে। তখন মাথায় পরতে হবে 'টায়রা'। তবে, এটা শুধুমাত্র বিবাহিতদের জন্যই।

৬। রাজপরিবারের সদস্যদের কোনও রাজনৈতিক মতামত রাখা চলবে না

ভারতবর্ষে রাষ্ট্রপতি রাজনৈতিকভাবে দলীয় রাজনীতির উর্দ্ধে। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে ভোট দেন, দিতে পারেন। কিন্তু ব্রিটেনের রাজপরিবারের সদস্যদের কঠোরভাবে নিরপেক্ষতা বজায় রাখতে হয়। তাঁরা ভোট দিতেও পারেন না। শোনা যায়, ২০১৬ সালে ব্রেক্সিট গণভোটের আগে ব্রিটেনের একটি ট্যাবলয়েড খবর করেছিল, 'ডিনার খেতে বসে স্বয়ং রানি নাকি ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কিছু বলেছিলেন।' এই সামান্য খবরে ঘটনার জল এতদূর গড়ায় যে, রীতিমত ট্যাবলয়েডটিকে রাজকীয় নির্দেশনামা জারি করে বলা হয়, খবরটি প্রত্যাহার করতে।

রাজা হওয়া কি আর চাট্টিখানি কথা?

অবশেষে ৭৪ বছর বয়সে মিলল ‘প্রোমোশন’, যুবরাজ থেকে রাজা হলেন চার্লস: একনজরে কিছু অজানা তথ্য


```