Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রিটিশ আর্মি তাড়িয়ে দিতে পারে শিখ সৈনিককে

দ্য ওয়াল ব্যুরো ; গত জুন মাসে ব্রিটেনে রানী এলিজাবেথের জন্মদিনের প্যারেডে এক শিখ সৈনিক যোগ দিয়েছিলেন পাগড়ি মাথায় দিয়ে। স্মরণাতীত কালে কোনও ব্রিটিশ সৈনিককে পাগড়ি পরে মার্চ পাস্টে অংশ নিতে দেখা যায়নি।  তা নিয়ে খবর হয়েছিল বিশ্ব জুড়ে। এবার সেনা

ব্রিটিশ আর্মি তাড়িয়ে দিতে পারে শিখ সৈনিককে

শেষ আপডেট: 25 September 2018 12:16

দ্য ওয়াল ব্যুরো ; গত জুন মাসে ব্রিটেনে রানী এলিজাবেথের জন্মদিনের প্যারেডে এক শিখ সৈনিক যোগ দিয়েছিলেন পাগড়ি মাথায় দিয়ে। স্মরণাতীত কালে কোনও ব্রিটিশ সৈনিককে পাগড়ি পরে মার্চ পাস্টে অংশ নিতে দেখা যায়নি।  তা নিয়ে খবর হয়েছিল বিশ্ব জুড়ে। এবার সেনাবাহিনী থেকে তাঁর চাকরি যাওয়ার উপক্রম হয়েছে। কারণ প্রমাণ পাওয়া গিয়েছে, তিনি কোকেন সেবন করেন। সেই সৈনিকের নাম চরণজিৎ সিং।  জন্ম পঞ্জাবে। শৈশবে পরিবারের সঙ্গে ব্রিটেনে যান। এখন বয়স ২২ । সেনাবাহিনীতে চাকরি পান ২০১৬ সালে। গত সপ্তাহে তাঁর রক্তে কোকেন পাওয়া যায়।  তিনি নাকি সহকর্মীদের সঙ্গে নেশাভাঙ করার কথা প্রকাশ্যে আলোচনা করতেন।  যে সৈনিকরা বাকিংহাম প্যালেস পাহারা দেন, চরণজিৎ তাঁদের মধ্যে একজন ছিলেন। তাঁর বস ব্রিগ্রেডিয়ার ক্রিস্টোফার কোল বলেন, চরণজিৎের আচরণ সকলের পক্ষেই অস্বস্তির কারণ। তাই তাকে ডিসমিস করা হতে পারে।

```