Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

১০০ দিনের মধ্যেই সারতে হবে সমস্ত জমে থাকা কাজ! লকডাউন পরবর্তী নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রকগুলিকে

দ্য ওয়াল ব্যুরো: করোনার কারণে লকডাউন থাকায় কাজের যা ক্ষতি হল, তা ১০০ দিনের মধ্যে পুষিয়ে নিতে হবে বলে কেন্দ্রীয় মন্ত্রীদের নির্দেশ দিল মোদী সরকার। জানা গেছে, ২০ এপ্রিলের পর থেকে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁদের কর্মীদের পুরোপুরি কাজে ফেরার ন

১০০ দিনের মধ্যেই সারতে হবে সমস্ত জমে থাকা কাজ! লকডাউন পরবর্তী নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রকগুলিকে

শেষ আপডেট: 17 April 2020 03:19

দ্য ওয়াল ব্যুরো: করোনার কারণে লকডাউন থাকায় কাজের যা ক্ষতি হল, তা ১০০ দিনের মধ্যে পুষিয়ে নিতে হবে বলে কেন্দ্রীয় মন্ত্রীদের নির্দেশ দিল মোদী সরকার। জানা গেছে, ২০ এপ্রিলের পর থেকে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁদের কর্মীদের পুরোপুরি কাজে ফেরার নির্দেশ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দফতর থেকে একাধিক মন্ত্রকে যোগাযোগ করা হয়েছে। বলে বয়েছে, লকডাউনের জেরে কী কী কাজের ক্ষতি হয়েছে, তা গুরুত্ব অনুযায়ী সাজাতে। তার পরে ১০০ দিনের মধ্যে সে সব কাজ শেষ করে ফেলতে।

এক কেন্দ্রীয় সরকারি উচ্চপদস্থ কর্তার কথায়, "আমাদের সমস্ত পড়ে থাকা কাজ শেষ করতে বলা হয়েছে খুব বেশি হলে ১০০ দিনের মধ্যে। সরকারের কাজকর্ম আবার আগের জায়গায় ফেরাতে হবে দ্রুত। মন্ত্রী এবং আমলা সকলের জন্যই এই নির্দেশ। সরকারি কাজের আর কোনও রকম ক্ষতি বরদাস্ত করা হবে না।"

প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র রবি রাম কৃষ্ণন জানিয়েছেন, এই নিয়ে এখনও কোনও সরকারি নির্দেশ জারি করা হয়নি দফতরের তরফে। যদিও কেন্দ্র সরকারের মন্ত্রীরা বলছেন, তাঁরা অফিসে না এলেও প্রত্যেকেই ই-অফিস করছেন। অনলাইন ভিডিও কনফারেন্স করছেন সকলেই। যোগাযোগ রয়েছে হোয়াটসঅ্যাপেও, পরিকল্পনা তৈরি হচ্ছে সেখানেও। তবে করোনা সংক্রান্ত কাজ ছাড়া অন্য যে সব কাজ, তার অনেকটাই বাকি থেকে গেছে স্বাভাবিক ভাবেই। ১০০ দিনের মধ্যে সে সব করে ফেলা সম্ভব হবে বলেই মনে করছেন অনেকে। এই সপ্তাহের গোড়ার দিকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক কাজের জীবনে ফিরতে হবে কেন্দ্রীয় মন্ত্রীদের। এমনকি সামাজিক দূরত্ব কড়া ভাবে পালন করেও কাজের ব্যাপারে কোনও ছাড় মিলবে না আর। ২০ এপ্রিল থেকে কাজে যোগ দিয়ে সেই কাজের পথেই হয়তো হাঁটতে শুরু করবেন সরকারি কর্তা ও মন্ত্রীরা।

```