Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ব্রিজভূষণ যৌন নিগ্রহে দায়ী, বিচারে শাস্তি হওয়া দরকার, চার্জশিটে লিখল দিল্লি পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ (Brij Bhushan ) শরণ সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। সেই চার্জশিটে পুলিশ লিখেছে, ব্রিজভূষণ যৌন অপরাধে দায়ী। পুলিশের দাবি, এখনও পর্যন্ত তদন্ত

ব্রিজভূষণ যৌন নিগ্রহে দায়ী, বিচারে শাস্তি হওয়া দরকার, চার্জশিটে লিখল দিল্লি পুলিশ

শেষ আপডেট: 11 July 2023 04:12

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ (Brij Bhushan ) শরণ সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। সেই চার্জশিটে পুলিশ লিখেছে, ব্রিজভূষণ যৌন অপরাধে দায়ী। পুলিশের দাবি, এখনও পর্যন্ত তদন্তে দেখা গেছে ব্রিজভূষণ যৌন হয়রানি, শ্লীলতাহানির চেষ্টা, উত্যক্ত করা, অশালীন মন্তব্য ইত্যাদি অপরাধ করেছে। এর জন্য তাঁকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া দরকার।

দিল্লি পুলিশের একটি দল রাউস অ্যাভিনিউ কোর্টে গিয়ে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। চার্জশিটে ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (জোর করে মহিলার শ্লীলতাহানির চেষ্টা), ৫০৬ (ভীতি প্রদর্শন) ৩৫৪এ (অশালীন মন্তব্য), ৩৫৪ডি (উত্যক্ত করা) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধারাগুলির মধ্যে ৩৫৪ জামিনঅযোগ্য। তবে বাকি দু’টি ধারা জামিনযোগ্য। চার্জশিটে প্রায় ১৫০ জনের সাক্ষ্য রেকর্ড করা হয়েছে। তার মধ্যে রয়েছেন ছ’জন কুস্তিগির, যাঁরা ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

চলতি বছরের জানুয়ারি মাস থেকেই কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরব হয়েছেন কুস্তিগিররা। সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটরা দিল্লির যন্তরমন্তরে আন্দোলন (Wrestlers Protest) শুরু করে। দিনে দিনে সেই আন্দোলনের তেজ বাড়তে থাকে। সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি পুলিশ (Delhi Police) ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করে।

সেই এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তের পর আদালতে ব্রিজভূষণের বিরুদ্ধে পুলিশ চার্জশিটও জমা দেয়। ব্রিজভূষণের বিরুদ্ধে মূল দু’টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে একটি ছিল পকসো ধারায় মামলা। সেখানে অভিযোগ করা হয়েছিল যে এক নাবালিকা কুস্তিগিরকে যৌন হেনস্থা করেছেন ব্রিজভূষণ। কিন্তু পরে ওই নাবালিকা বয়ান বদলে জানায় যে কোনও যৌন হেনস্থা করা হয়নি। সেই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দিল্লি পুলিশ পায়নি।

 সূত্রের খবর, দু'জন মহিলা, যাঁরা ব্রিজভূষণের বিরুদ্ধে অশালীন ভাবে স্পর্শের অভিযোগ তুলেছিলেন, তাঁদের থেকে প্রামাণ্য ছবি, অডিও বা ভিডিও চেয়েছিল দিল্লি পুলিশ! ব্রিজভূষণের অশালীন ভাবে জড়িয়ে ধরার ছবিও প্রমাণ হিসেবে চাওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, টুর্নামেন্টে ওয়ার্ম-আপের সময়ে কুস্তি ফেডারেশনের অফিসে বিভিন্ন ভাবে তাঁদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগপত্রে জানিয়েছেন কুস্তিগিররা।

ক্রিকেট রোম্যান্টিসিজমের অন্যতম শ্রেষ্ঠ পূজারি সানিই, ভাগীরথী থেকে উঠে এল মহানক্ষত্র

কুস্তিগিরদের হেনস্থা মামলায় ইতিমধ্যেই ২০০ জনের বয়ান রেকর্ড করেছে দিল্লি পুলিশ। অভিযোগকারী থেকে শুরু করে কোচ, রেফারি, কুস্তি ফেডারেশনের কর্তা- সেই তালিকায় রয়েছেন অনেকেই। জানা গেছে, পুলিশের কাছে হেনস্থা অডিও এবং ভিডিও প্রমাণ জমা দিয়েছেন অভিযোগকারী চার কুস্তিগির।


```