
শেষ আপডেট: 4 June 2023 15:47
দ্য ওয়াল ব্যুরো: করমন্ডলের ভয়াবহ দুর্ঘটনার ৭২ ঘন্টাও পেরোয়নি। এর মধ্যেই আরও এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল বিহারের ভাগলপুরে। হুড়মুড় করে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু।
ভাগলপুরে গঙ্গার ওপর তৈরি হচ্ছিল ৪ লেনের একটি বিশাল সেতু। রবিবার বিকেলে আচমকাই সেটি একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নদীর বুকে। জানা গেছে, এই নিয়ে দ্বিতীয়বার বিহারে সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটল। এর আগে বেগুসরাইয়ে মাঝখান থেকে ভেঙে গণ্ডক নদীতে পড়ে গিয়েছিল একটি সেতু।
আগুয়ানি সুলতানগঞ্জের এই সেতুটি এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি আনুষ্ঠানিক ভাবে। ফলে এই ঘটনায় আহত হননি কেউ। তবে তৈরি হওয়ার পরেই এইভাবে ভেঙে পড়ায় একাধিক মহলে উঠছে প্রশ্ন।
২০১৪ সালে এই সেতু প্রকল্পের উদ্বোধন করেছিলেন নীতিশ কুমার। প্রায় ১৭৫০ কোটি টাকা বাজেট ধার্য করা হয়েছিল এই সেতুটির নির্মাণকল্পে।
করমণ্ডল দুর্ঘটনা নিয়ে ভিন্ন মত রেলমন্ত্রী ও মন্ত্রকের! মমতা বললেন, 'ডাল মে কুছ কালা হ্যায়'