Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মাতাল বর বিয়ে করতে আসেনি ঠিক সময়ে, রাগে তাঁর আত্মীয়ের গলায় মালা দিলেন কনে

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের (Marriage) লগ্ন পেরিয়ে যাচ্ছে, তবু বরের দেখা নেই! মণ্ডপে বিয়ের সাজে অপেক্ষা করছেন কনে ও তাঁর আত্মীয়রা। কিন্তু বর (Groom) কোথায়? জানা গেল, মদের নেশায় বর এতটাই বুদ যে হাঁটা-চলার ক্ষমতা নেই তাঁর। যা শুনে বেজায় চ

মাতাল বর বিয়ে করতে আসেনি ঠিক সময়ে, রাগে তাঁর আত্মীয়ের গলায় মালা দিলেন কনে

শেষ আপডেট: 30 April 2022 08:39

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের (Marriage) লগ্ন পেরিয়ে যাচ্ছে, তবু বরের দেখা নেই! মণ্ডপে বিয়ের সাজে অপেক্ষা করছেন কনে ও তাঁর আত্মীয়রা। কিন্তু বর (Groom) কোথায়? জানা গেল, মদের নেশায় বর এতটাই বুদ যে হাঁটা-চলার ক্ষমতা নেই তাঁর। যা শুনে বেজায় চটলেন কনের (Bride) বাবা। উপস্থিত এক আত্মীয়র সঙ্গেই মেয়েকে বিয়ে দিয়ে দিলেন তিনি! শুনতে সিনেমার গল্প মনে হলেও বাস্তবে এমনটাই ঘটেছে।

মহারাষ্ট্রের (Maharasthra) বুলধানা জেলার ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। জানা গেছে গত ২২ এপ্রিল বিয়ে কথা ছিল। লগ্ন ছিল বিকেল ৪ টে তে। কিন্তু ঘড়ির কাঁটা ৪ টে পেরিয়ে ৮ টা বেজে গেলেও বরের দেখা নেই। না বর যাত্রী। মণ্ডপে অপেক্ষা করছেন কনে ও তাঁর পরিবারের লোকরা।

বর কই? বর তো মত্ত মদের নেশায়। বন্ধু-বান্ধবদের সঙ্গে তখন তিনি চুটিয়ে মদ্যপান করছেন এবং নাচানাচি করছেন। খেয়ালই নেই যে বিয়ে (Marriage) করতে যেতে হবে। অবশেষে যখন তিনি বিয়ের স্থলে পৌঁছালেন তখন সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা ছিল না তাঁর। তাই দেখে ওই ছেলের হাতে নিজের মেয়েকে দিতে চাননি কনের বাবা। তা বলে কি মেয়ের বিয়ে হবে না? বিয়েবাড়িতে উপস্থিত এক আত্মীয়র সঙ্গেই মেয়ের দিয়ে দিলেন তিনি।

কনের মা সংবাদমাধ্যমকে জানান, বর ও তাঁর বন্ধুরা মাতাল ছিলেন। চারটের বদলে রাত আটটায় বিয়ে করতে আসেন বর। এসেই তাঁরা মারামারি শুরু করে দেন। তাই ছেলের হাতে মেয়েকে তুলে দিতে চাইনি। এক আত্মীয়র সঙ্গে বিয়ে দিয়েছি মেয়েকে।

জ্যাকলিনের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, সুকেশ মামলায় বিপাকে বলি তারকা


```