Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ের আগে কনে নিখোঁজ

দ্য ওয়াল ব্যুরো : বিয়ের জন্য বর রেডি, কিন্তু কোথায় গেল পাত্রী? ছমাস আগে মহীশূরের মারবাল্লি গ্রামের নারায়ণ নায়ক ও এইচ ডি কোটে তালুকের এক তরুণীর মধ্যে বাগদান হয়েছিল। রীতিমতো সম্বন্ধ করে বিয়ে। শনিবার রাতে নানগাঙ্গুরে শ্রী নীলকান্তেশ্বরা বিয়েব

বিয়ের আগে কনে নিখোঁজ

শেষ আপডেট: 9 July 2018 06:10

দ্য ওয়াল ব্যুরো : বিয়ের জন্য বর রেডি, কিন্তু কোথায় গেল পাত্রী? ছমাস আগে মহীশূরের মারবাল্লি গ্রামের নারায়ণ নায়ক ও এইচ ডি কোটে তালুকের এক তরুণীর মধ্যে বাগদান হয়েছিল। রীতিমতো সম্বন্ধ করে বিয়ে। শনিবার রাতে নানগাঙ্গুরে শ্রী নীলকান্তেশ্বরা বিয়েবাড়িতে হাজির হল পাত্র। রাতভর চলল মাঙ্গলিক অনুষ্ঠান। রবিবার সকাল সাতটা নাগাদ যখন বিয়ের মূল অনুষ্ঠান হওয়ার কথা, তখন দেখা গেল পাত্রী নিখোঁজ। পাত্রীকে পাওয়া যাচ্ছে না শুনে চারদিকে খোঁজ খোঁজ পড়ে যায়। ঘন্টা চারেক খুঁজেও যখন মেয়েটির খোঁজ পাওয়া গেল না, তখন তার বাবা-মা বললেন, আর কিছু করার নেই। বিয়ে ক্যানসেল। এই বলে তাঁরা বিয়ে বাড়ি ছেড়ে চলে যান। নারায়ণ কিন্তু বিয়ে না করে ফেরার পাত্র নয়। বরযাত্রীদের সঙ্গে এসেছিল তার কাকার মেয়ে। তাকেই বিয়ে করে ফেলল সে। বরযাত্রীরাও ভোজ খেয়ে ফিরল বাড়ি।

```